ওদের পুজো কাটে জীব সেবাতেই, কুকুরদের নিয়েই আনন্দের সংসার

এদেরই সেবা বছরভর ধরে করে থাকে হাতে গোনা কয়েকজন যুবক- যুবতী। পুজোতেও এই কাজ থেকে ছুটি নেই ওদের। বরং এই কাজেই খুঁজে পায় আনন্দ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঈশ্বরগণের সরমা বা মহাপ্রস্থানিক পর্বের ধর্মরাজ। আবার যমরাজের বাহন থেকে কালভৈরবের বাহন কুকুর। পুরাণ অনুসারে, ওই সরমা’র পরবর্তী প্রজন্মই সারমেয়। আর এদেরই সেবা বছরভর ধরে করে থাকে হাতে গোনা কয়েকজন যুবক- যুবতী। পুজোতেও এই কাজ থেকে ছুটি নেই ওদের। বরং এই কাজেই খুঁজে পায় আনন্দ। কুকুরদের নিয়েই যে ওদের সংসার। 

কুকুরদের (DOG) রোজ খাওয়ানো বা চিকিৎসা করা থেকে বিপদে পড়া বা অসহ্য পরিবেশে থাকা কুকুরদের উদ্ধার করা কিংবা তাদের জন্ম নিয়ন্ত্রণ করা। সব দায়িত্ব হাসিমুখে নিজেদের কাঁধে তুলে নেয় তরুণ-তরুণীরা। বছর ভর ওদের প্রচার চলে, কুকুরকে মারবেন না। তাই কোথাও কোনও কুকুর অ্যাসিড আক্রান্ত হলে বা কুকুরকে বিষ খাওয়ানো হলে কিংবা মারা হলে তাদেরকে উদ্ধার করতে ছুটে যায় ওরা। ওদের সংগঠন ‘মিডনাপুর অ্যাণ্ড খড়গপুর স্ট্রিট অ্যানিম্যাল লাভার্স’। তবে শুধু কুকুর নয়, যে কোনও প্রাণ বাঁচাতেই হাসি মুখে এগিয়ে আসে ওরা। 

পুজোতে (DURGA PUJA) সবাই খায় ভরপুর। কিন্তু ওদের কী হবে? তাই পুজোতেও চলে ওদের অভিযান। এর জন্য অবশ্য কম কথা শুনতে হয় না ওদের। বিভিন্ন পাড়ায় কুকুরকে খেতে দেওয়ার জন্যই হেনস্থা হতে হয়েছে ওদের। হুমকি জুটেছে ‘বেঢড়ক মার’ পড়বে। তবুও দমে থাকেনি ওরা। ছুটেছে। ছুটে চলেছে কুকুরদের ভালবেসে। আবার কখনও কাঁদতে কাঁদতে গিয়েছে পশু হাসপাতাল বা থানা। এবারের পুজোও ওদের কাটবে পথ কুকুরদের বুকে আগলে রেখেই। এভাবেই পুজো কাটে শিবু রাণা, রিমা কর্মকার ও তাদের বন্ধুদের।

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার