মেডিক্যাল ভিসার আড়ালে চোরাই মোবাইল পাচার! কলকাতায় গ্রেফতার বাংলাদেশের ‘ডলার’

Share:

নিজস্ব প্রতিনিধি: চিকিৎসার অজুহাতে বৈধ মেডিক্যাল ভিসা নিয়ে মাঝেমধ্যেই কলকাতায় আসত এক বাংলাদেশি নাগরিক। কিন্তু হাসপাতালের বদলে তার গন্তব্য ছিল চোরাই মোবাইল বাজার। লালবাজারের গোয়েন্দাদের তদন্তে এবার সামনে এল আন্তঃসীমান্ত চোরাই মোবাইল পাচারের একটি বড় চক্র। গ্রেফতার হয়েছে বাংলাদেশের বাসিন্দা সৈয়দ মহম্মদ সালাউদ্দিন, ওরফে ‘ডলার’। পুলিশের দাবি, ধৃত ব্যক্তি একটি আন্তর্জাতিক চোরাই মোবাইল পাচারচক্রের অন্যতম মূল কারিগর।

পুলিশ সূত্রে খবর, সালাউদ্দিনের বাড়ি বাংলাদেশের ঢাকার মামুদপুর এলাকায়। সেখানে তিনি নিজেকে আমদানি-রফতানির ব্যবসায়ী হিসেবে পরিচয় দিতেন। বৈধ পাসপোর্ট এবং মেডিক্যাল ভিসা নিয়ে নিয়মিত কলকাতায় আসতেন তিনি। তবে তদন্তে উঠে এসেছে, বাংলাদেশের চিকিৎসকদের নামে ভুয়ো প্রেসক্রিপশন ব্যবহার করা হত। বাস্তবে তার হৃদরোগ বা কিডনির কোনও গুরুতর সমস্যা ছিল না বলেই পুলিশের দাবি। কলকাতায় এসে তিনি হরিদেবপুর এলাকায় দালালের মাধ্যমে অস্থায়ীভাবে একটি বাড়ি ভাড়া নিতেন। এরপর শহরের বিভিন্ন মোবাইল ও ল্যাপটপ চোর, পাশাপাশি চোরাই মাল কেনাবেচার সঙ্গে যুক্ত দালালদের সঙ্গে যোগাযোগ শুরু করতেন। বিশেষ করে দামি আইফোন এবং অন্যান্য উচ্চমূল্যের স্মার্টফোন কম দামে কিনে সংগ্রহ করতেন। পরে অন্যান্য বৈধ পণ্যের সঙ্গে সেগুলি গোপনে বাংলাদেশে পাচার করা হতো। অভিযোগ, ঢাকার চোরাই ইলেকট্রনিক্সের বাজারে ওই মোবাইলগুলি অনেক বেশি দামে বিক্রি করা হত।

আরও পড়ুন: ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আইএনএস মহেন্দ্রগিরি, উদ্বোধন করলেন রাজনাথ সিং

এই চক্রের হদিশ মেলে একটি ছিনতাইয়ের ঘটনার তদন্তে। কয়েকদিন আগে সেন্ট্রাল অ্যাভিনিউ এলাকায় এক যুবকের পকেট থেকে একসঙ্গে দুটি মোবাইল ফোন, যার মধ্যে একটি আইফোন ছিল, ছিনিয়ে নেয় এক দুষ্কৃতী। ঘটনায় বউবাজার থানায় অভিযোগ দায়ের করা হলে তদন্তে নামে লালবাজারের গোয়েন্দারা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত মহম্মদ আরবাজ ওরফে ভিকিকে গ্রেফতার করা হয়। জেরায় আরবাজ জানায়, ছিনতাই করা মোবাইলগুলি এক এজেন্টের কাছে বিক্রি করেছে। সেই সূত্র ধরে নিউ মার্কেট এলাকায় নজরদারি শুরু করে গোয়েন্দারা। সেখানে চোরাই মোবাইল কিনতে আসার সময় সালাউদ্দিন ওরফে ডলারকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে হরিদেবপুরে তার ভাড়া বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক মোবাইল উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গোটা পাচারচক্রের সঙ্গে যুক্ত অন্যদের খোঁজ চালানো হচ্ছে। 

‘ভারত-আফগানিস্তানের DNA এক’, পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে মন্তব্য আফগান মন্ত্রীর

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

বিনিয়োগকারীদের ৫০ কোটি টাকা হাতিয়ে পলাতক ব্যবসায়ী দম্পতি, সুইজারল্যান্ডে গিয়ে নিখোঁজ

রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন! মেদিনীপুর মেডিক্যাল কলেজে ৫ কর্মীকে শোকজ

অনেক মানুষ চান না আর্জেন্টিনা জিতুক, কোচ স্কালোনির মন্তব্যে চর্চা তুঙ্গে

নিউ ইয়র্কে বিয়ের অনুমতি পেতে প্রশাসনকে ১.৬০ লক্ষ ডলার দিয়েছেন টেলর সুইফট

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আইএনএস মহেন্দ্রগিরি, উদ্বোধন করলেন রাজনাথ সিং

চিংড়িঘাটায় দ্রুত গতিতে চলছে কাজ, কবি সুভাষ-সেক্টর ফাইভ রুটে মেট্রো চালু ডিসেম্বরেই

বারুইপুরে গণপিটুনি কাণ্ডে আরও তিনজন গ্রেফতার, ইন্দ্রজিতের বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা, খুনের চেষ্টা করলেই নিশ্চিহ্ন হবে ইরান’, হুঁশিয়ারি ট্রাম্পের

স্বাধীনতা দিবসের দিনেই ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১০ যাত্রী

দাবানলের আগুন নেভাতে দমকল কর্মীদের উৎসাহ জোগাল ছাগল, ভাইরাল ভিডিও

কৌশলগত সম্পর্ক মজবুত করতে ১৮টি চুক্তি ফাইনাল করল ভারত-নিউজিল্যান্ড

খাসির বদলে মুরগির মাংস দেওয়ার রণক্ষেত্র বিয়েবাড়ি, আহত ১২