১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা, খুনের চেষ্টা করলেই নিশ্চিহ্ন হবে ইরান’, হুঁশিয়ারি ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যকে ঘিরে উত্তেজনার আবহে ফের বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা আন্তর্জাতিক মহলে নতুন করে চর্চার জন্ম দিয়েছে। এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, তাঁকে খুনের পরিকল্পনা করা হলে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন সামরিক হামলার নির্দেশ তিনি আগেই দিয়ে রেখেছেন। তাঁর কথায়, এমন পরিস্থিতি তৈরি হলে ইরানের উপর এমন মাত্রার বোমাবর্ষণ হবে, যা দেশটি আগে কখনও দেখেনি। ১ হাজার মার্কিন ক্ষেপণাস্ত্র ‘প্রস্তুত ও অস্ত্রসজ্জিত’ রয়েছে। এগুলি ইরানকে লক্ষ্য করে রাখা হয়েছে।  

‘নিউ ইয়র্ক পোস্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বহু বছর ধরেই ইরান তাঁকে খুন করতে চায়। যদিও তিনি স্পষ্ট করে জানান, এই মুহূর্তে ইরানের তরফে তাঁর বিরুদ্ধে নতুন কোনও ষড়যন্ত্রের নির্দিষ্ট তথ্য হাতে আসেনি। তাঁর বক্তব্য, তিনি দীর্ঘদিন ধরেই তেহরানের লক্ষ্যবস্তু এবং সেই বাস্তবতা সম্পর্কে তিনি সম্পূর্ণ সচেতন। ট্রাম্প আরও বলেন, যদি তাঁর কোনও ক্ষতি করা হয়, তাহলে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক হামলা চালানোর নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। তাঁর দাবি, সেই হামলার তীব্রতা এমন হবে, যা ইরান আগে কখনও দেখেনি। সম্প্রতি ইজরায়েল মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্য করে ইরানের একটি পরিকল্পিত গুপ্তহত্যার ষড়যন্ত্রের গোয়েন্দা তথ্য দিয়েছিল বলে জানা গিয়েছে। তবে ট্রাম্প নতুন কোনও হুমকির আশঙ্কা উড়িয়ে দিয়ে বলেন, ‘ ইজরায়েল নতুন কিছুই পায়নি। আমি দীর্ঘদিন ধরেই ইরানের এক নম্বর তালিকায় আছি, জীবন এমনই।’ এটাকেই তিনি বাস্তবতা হিসেবে মেনে নিয়েছেন। তিনি আরও বলেন, ‘আমি আশা করি আপনারা আমাকে মিস করবেন।’

আরও পড়ুন: স্বাধীনতা দিবসের দিনেই ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১০ যাত্রী

এর আগেও ন্যাটো শীর্ষ সম্মেলনের পর একই ধরনের মন্তব্য করেছিলেন ট্রাম্প। সেখানে তিনি দাবি করেছিলেন, ইরানের কাছে তিনিই সবচেয়ে বড় লক্ষ্য। তাঁর মতে, ইরানের আগের নেতৃত্ব সরে গিয়েছে, নতুন নেতৃত্ব এসেছে, তারাও বদলে যেতে পারে। এমনকি নিজের জীবন নিয়েও তিনি মন্তব্য করে বলেন, তিনিও ঝুঁকির বাইরে নন, কারণ তিনি ইরানের এক নম্বর টার্গেট। একই সঙ্গে ট্রাম্প আবারও বলেন, কোনও পরিস্থিতিতেই ইরানকে পরমাণু অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হবে না। তবে তাঁর আশা, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা দীর্ঘমেয়াদি যুদ্ধে পরিণত হবে না এবং ভবিষ্যতে সংঘর্ষ হলেও তা স্বল্প সময়ের মধ্যেই শেষ হবে। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে পেনসিলভানিয়ার বাটলারে একটি নির্বাচনী সমাবেশে ট্রাম্পের উপর হামলার চেষ্টা হয়েছিল। সেই ঘটনায় একটি গুলি তাঁর কান ছুঁয়ে বেরিয়ে যায় এবং অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। 

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম