ঝাড়গ্রামের ডুলুং নদী থেকে ছাত্রের মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:মঙ্গলবার সাঁকরাইল ব্লকের নয়াগা এলাকায় নদীতে তলিয়ে রাহুল মাইতি নামে ১৪ বছরের এক বালকের মৃত্যু হয়। রাহুল মঙ্গলবার দুপুর নাগাদ তার দাদা বিশালের সঙ্গে বনপুরা এলাকায় ডলুং নদীতে(Dulung River) স্নান করতে নামে। এরপর জলের তোড়ে দুজনেই তলিয়ে যেতে থাকে। বিশাল কোনোরকমে ওপরে ওঠার পর রাহুলকে বাঁচানোর অনেক চেষ্টা করেও বাঁচাতে পারেনি। নদীর জলে তলিয়ে যায় রাহুল। স্থানীয়রা ঘটনাস্থলে দীর্ঘক্ষণ খোঁজার পর রাহুলের দেহ উদ্ধার করেন। ভাঙাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা রাহুলকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, রাহুল বাইরে পড়াশোনা করত। পুজোর ছুটিতে বাড়ি এসেছিল। সেই সাঁতার জানতো কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে মুর্শিদাবাদ জেলার লালগোলার(Lalgola) তারানগরের পদ্মার ভাঙনে তলিয়ে গেলেন এক সিভিক ভলেন্টিয়ার সহ আরো একজন।এদের মধ্যে একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও বাকি একজন নিখোঁজ। নিখোঁজ রয়েছেন সিভিক ভলেন্টিয়ার।নিখোঁজ সিভিক ভলেন্টিয়ারের নাম অসিকুল ইসলাম।বাড়ি লালগোলার রাধাকৃষ্ণপুর এলাকায়।সে ডিআইবিতে(DIB) সিভিক ভলেন্টিয়ারের কাজ করেন সে।

সে ডিউটি অবস্থায় ছিল।উদ্ধার করা হয়েছে মুখলেসুর রহমানকে।নিখোঁজের সন্ধানে বিএসেফের পক্ষ থেকে উদ্ধার অভিযান করা হচ্ছে।আতঙ্কে আসবাবপত্র নিয়ে বাড়িঘর ছেড়ে পালাচ্ছে স্থানীয়রা।ঘটনাস্থলে রয়েছে লালগোলা থানার(Lalgola P.S.) পুলিশ।নদী ভাঙন নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন এলাকাবাসীরা।

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়