টুকলি করতে গিয়ে ধরা পড়তেই আত্মহত্যা ! পরীক্ষা বন্ধ ম্যাকাউটে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের শিরনামে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ম্যাকাউট)। এবার ছাত্রীর আত্মহত্যা ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে উত্তেজনা । আর এই নিয়ে কলেজ কর্তৃপক্ষের তরফে জানিয়েছে দেওয়া হয়েছে,’ পরীক্ষায় টুকলি করতে গিয়ে ধরা পড়তেই পরে পাঁচতলা থেকে ঝাঁপ দেন এমটেক ছাত্রী।  তাঁর মানসিক চিকিৎসাও   চলছে।’

সোমবার সন্ধ্যায় এমটেক  ছাত্রী সায়নী সেনের আত্মহত্যার ঘটনায়  নদীয়ার  ক্যাম্পাস জুড়ে শুরু হয় পড়ুয়া বিক্ষোভ । আর তাতেই মঙ্গলবার ম্যাকাউটে বাতিল হল সমস্ত পরীক্ষা । ইতিমধ্যেই এই নিয়ে মুখ খুলেছেন, বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তী উপাচার্য তাপস চক্রবর্তী। তাঁর কথায় , ‘ ছাত্রীর আত্মহত্যার কারণে  মঙ্গলবার এবং বুধবার  বাতিল করা হয়েছে সমস্ত পরীক্ষা । ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনার চেষ্টা করা হচ্ছে।’ 

জানা গিয়েছে,  নিহত ছাত্রী ২৪ বছরের সায়নী ঘোষ। তিনি দুর্গাপুরের বাসিন্দা । অভিযোগ উঠেছে, পরীক্ষা চলাকালীন এক শিক্ষক সায়নীকে হেনস্থা করেছিলেন। পরীক্ষা শেষের কিছু সময়ের পরেই  অ্যাকাডেমিক বিল্ডিংয়ের পিছনে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কিন্তু  বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অ্যাম্বুল্যান্স থাকা সত্ত্বেও সায়নীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। পরে পুলিশ এসে  দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা  মৃত বলে ঘোষণা করেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে ম্যাকাউট ক্যাম্পাস জুড়ে ছড়িয়েছে উত্তেজনা । 

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক