সবুজ সাথীতে সাইকেল পেতে দিতে হচ্ছে ১০০ টাকা ‘ঘুষ’, হুলস্থূলু কাণ্ড কুলতলির স্কুলে

এবার সেই সবুজ সাথী প্রকল্পের সাইকেলের বিনিময়ে পড়ুয়াদের কাছ থেকে ১০০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলি ব্লকের পাচুয়াখালি উচ্চমাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের যাতায়াতের সুবিধার জন্যে বিনামূল্যে সাইকেল দেয় রাজ্য সরকার। এবার সেই সবুজ সাথী প্রকল্পের সাইকেলের বিনিময়ে পড়ুয়াদের কাছ থেকে ১০০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলি ব্লকের পাচুয়াখালি উচ্চমাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসতেই হুলস্থূল কাণ্ড। শাসকদল তথা স্কুল কর্তৃপক্ষকে ‘কাটমানি’-র অভিযোগে বিদ্ধ করতেও পিছপা হননি বিরোধীরা। তবে বিষয়টি নিয়ে হৈচৈ শুরু হতেই পড়ুয়াদের টাকা ফেরৎ দেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক। বর্তমানে কুলতলি ব্লকে পাচুয়াখালি হাইস্কুলের পড়ুয়া সংখ্যা প্রায় তিন হাজারেরও বেশি।

স্কুলের বেশকিছু ছাত্রছাত্রীরা দাবি করেছে যে, সবুজ সাথীর সাইকেল নেওয়ার জন্যে তাঁদের কাছ থেকে ১০০ টাকা নিয়েছে স্কুল। কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে সবুজ সাথীর সাইকেল দেওয়ার নিয়ম। এ বিষয়ে স্কুলের এক ছাত্রী বলেছে, শুধু এই বছর নয়। বছর বছর যাঁরা যাঁরা সবুজসাথির সাইকেল নেয়, সবার কাছ থেকেই ১০০ টাকা করে নেয় স্কুল কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরেই এমনটা চলছে। এমনকী কেন টাকা চাওয়া হয়, তাও জানানো হত না। কারণ জিজ্ঞাসা করলে স্যররা বকাবকি করতেন। এবং সাইকেল না পাওয়া বিষয়েও হুমকি দেওয়া হত। তাই টাকা দিতে বাধ্য হয় সকলেই। তবে এর জন্যে কোনও রসিদ দেওয়া হত না। অন্যদিকে স্কুল সূত্রে খবর, সব মিলিয়ে তাঁদের স্কুলে ২ হাজার ৪০৫ জন ছাত্রছাত্রী। সকলকেই সময়মতো সবুজ সাথীর সাইকেল দেওয়া হয়েছে।

তবে ছাত্রছাত্রীদের থেকে ১০০ টাকা নেওয়ার বিষয়ে স্কুলের প্রধানশিক্ষক মোহম্মদ জাহাঙ্গির আলমের যুক্তি, ‘আমাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, তা সঠিক নয়। রাজ্য সরকার বিনামূল্যে সাইকেল দিলেও স্কুলের সাইকেল জমা পড়ে জামতলায়। সেখান থেকে নিজেদের খরচেই সাইকেল নিয়ে আসতে হয় স্কুলে। সেই টাকা স্কুলের পক্ষে দেওয়া সম্ভব নয়। তাই ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা নেওয়া হয়। কিন্তু পড়ুয়াদের কাছ থেকে টাকা নেওয়া ঠিক নয়। একপ্রকার বাধ্য হয়েই ১০০ টাকা নিতে হয়। অনেকে পড়ুয়া টাকা না দিলে ১০০ টাকা দিয়ে দেওয়া হয় স্কুল থেকে। বিষয়টি নিয়ে এখন কুলতলিতে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এবং কুলতলির স্থানীয় তৃণমূল বিধায়ক আশ্বাস দিয়েছেন যে, যাদের থেকে টাকা নেওয়া হয়েছে, তাঁদের সকলের টাকা ফেরৎ দেওয়া হবে।

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!