এগরায় বাজি বিরোধী অভিযান ,থানায় ঢুকে পুলিশকে ধমক শুভেন্দু’র

Share:

নিজস্ব প্রতিনিধি,এগরা: এগরাতে বাজি বিরোধী অভিযান কেন পুলিশ করছে? থানায় ঢুকে রীতিমতো হুংকার দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Subhendu Adhikari)। থানার বর্তমান আইসি না থাকায় টেবিল অফিসারকে(Table Officer) শুভেন্দুর স্পষ্ট হুমকি, অভিযান বন্ধ না হলে নন্দীগ্রামের কায়দায় এগরা থানা ঘেরাও অভিযান করবেন তিনি।এগরার খাদিকুলে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে।

এর প্রতিবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মঙ্গলবার মিছিল হয় ওই এলাকায়। সামিল হন প্রচুর সংখ্যক বিজেপি কর্মী-সমর্থকরা। এগরার সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে দিঘা মোড় পর্যন্ত কর্মসূচি নেওয়া হয়। এদিকে এগরা(Egra) বিস্ফোরণের ঘটনায় তদন্তের নামে গ্রামবাসীদেরকে হেনস্থা করার অভিযোগে এগরা থানায় যান শুভেন্দু। হেনস্থা বন্ধ না হলে এগরা থানা ঘেরাওয়ের হুঙ্কার দিন তিনি। বিরোধীদল নেতা থানার অফিসারকে স্পষ্ট হুমকি দিয়ে বলেন, যেদিন তিনি থানা ঘেরাও কর্মসূচি নেবেন, সেদিন যেন প্রশাসন চার থেকে পাঁচটি জল কামান রেখে দেয়।

শুভেন্দু অধিকারী স্পষ্ট অভিযোগ করেন ,এগরা থানার প্রাক্তন আইসি মৌসম চক্রবর্তীকে হেনস্থা করার অভিযোগে যাকে বা যাদেরকে গ্রেফতার করা হয়েছে, সেই গ্রামবাসীরা ওই আইসিকে (IC)জনরোষ থেকে উদ্ধার করেছিল। ওই হেনস্থার ঘটনায় যেভাবে অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ,তাতে গোটা গ্রাম পুরুষশূন্য হয়ে গিয়েছে। অথচ ওই গ্রামে অধিকাংশ মানুষ বাদাম চাষ করে । পুলিশের ভয়ে কেউ ক্ষেতে গিয়ে বাদাম তুলতে পারছে না।

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!