বিহারের গ্যাংস্টার সুবোধ সিংকে মাথায় হেলমেট পরিয়ে আদালতে আনল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি , ব্যারাকপুর: শনিবার বিহারের গ্যাংস্টার সুবোধ সিংকে মাথায় হেলমেট পরিয়ে আদালতে হাজির করে পুলিশ।সুবোধ সিংকে ফের ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় ব্যারাকপুর আদালত।সুবোধ সিংকে (Subodh Singh)আদালতে আনা থেকে শুরু করে নিয়ে যাওয়া পর্যন্ত দূরবীন দিয়ে সমস্ত গতিবিধি নজরদারি চালানো হল পুলিশের পক্ষ থেকে। আদালতের আশেপাশের বাড়ি থেকে পুলিশ নজরদারি চালায়। এদিন সুবোধ সিংকে আদালতে নিয়ে আসার সময় তাকে ঘিরে ছিল সশস্ত্র পুলিশ বাহিনীর বেষ্টনি।

কোনরকম ঝুঁকি নিতে চায়নি পুলিশ। যাতে কোন অঘটন না ঘটে তার জন্যই সুবোধকে মাথায় হেলমেট পরিয়ে পুলিশের ঘেরাটোপে প্রবেশ করানো হয় আদালতে।বিহারের জেলে বসে ব্যারাকপুরের একাধিক ব্যবসায়ীকে ফোন করে তোলা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগে এবং ব্যবসায়ী অজয় মন্ডলের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যেই বিহারের জেল থেকে নিয়ে আসা হয় কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংকে ।গত 20/07/2024 সাত দিনের পুলিশ হেফাজত নিয়ে তদন্ত শুরু করে বেলঘড়িয়া থানার পুলিশ।

সেই সাত দিন শেষে শনিবার ফের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সুবোধ সিংকে ফের ব্যারাকপুর আদালতে তোলা হল বেলঘড়িয়া থানার(Belgharia P.S.) পুলিশের পক্ষ থেকে। একই সঙ্গে আড়িয়ায়াদহকাণ্ডে ধৃত জয়ন্ত সিংকে দুই দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত।শনিবার সবুজ করিডর করে বিহারের গ্যাংস্টার সুবোধ সিংকে আদালতে নিয়ে আসে পুলিশ।

অভয়া কাণ্ডের দু’বছর পর ফের ১৪ আগস্ট ‘রাত দখলে’র ডাক অগ্নিমিত্রার

প্রভাব খাটিয়ে এলাকায় ‘গুণ্ডাবাজি’, ধনেখালিতে গ্রেফতার বিধায়ক অসীমা-ঘনিষ্ঠ পটল

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

কলকাতা-হাওড়ার বাড়ল ওয়ার্ড সংখ্যা, বিধানসভায় পাশ গুরুত্বপূর্ণ বিল

‘টম ক্রুজও আমার প্রতি আকৃষ্ট, আমরা একসঙ্গে পার্টি করি’, বিস্ফোরক মল্লিকা শেরাওয়াত

ঠাকুমার হাতের সেই মালপোয়ার স্বাদ ফিরিয়ে আনুন, রইল সহজ রেসিপি

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

স্বাধীনতা দিবস উপলক্ষে আপনার খুদের টিফিন বক্স সাজিয়ে তুলুন, রইল ৫ সহজ রেসিপি

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন