সাপের ছোবলে অকেজো হয়ে গিয়েছিল কিডনি, নাবালকের প্রাণ ফেরাল ডায়মন্ড হারবার হাসপাতাল

নজির গড়ল ডায়মন্ড হারবার হাসপাতাল (DIAMOND HARBOUR HOSPITAL)। এই প্রথম এখানে হল ছোট কারও  ডায়ালিসিস।

Share:

নিজস্ব প্রতিনিধি: নজির গড়ল ডায়মন্ড হারবার হাসপাতাল (DIAMOND HARBOUR HOSPITAL)। এই প্রথম এখানে হল ছোট কারও  ডায়ালিসিস। জীবন ফিরে পেল নাবালক। ডায়ালিসিস করাতে ছুটে আসতে হল না কলকাতা। উল্লেখ্য, চন্দ্রবোড়া ছোবল মেরেছিল ওই নাবালককে।

উস্তি থানার কুলেশ্বরের ফকিরপাড়া গ্রামের বাসিন্দা আজহার উল শেখ। তার বয়স ১১। জানা গিয়েছে, গত ২১ নভেম্বর তাকে ছোবল মেরেছিল চন্দ্রবোড়া  সাপ। এরপরে সে চিকিৎসাধী ছিল ডায়মন্ড হারবার হাসপাতালের শিশু বিভাগের সিসিইউতে। হাসপাতাল সূত্রে খবর, নাবালকের দু’টি কিডনি বিকল হয়ে গিয়েছিল। বন্ধ হয়ে গিয়েছিল প্রস্রাব। আরও জানা গিয়েছে, এতদিন এই হাসপাতালে বড়দের ডায়ালিসিস হলেও নাবালক-নাবালিকাদের হত না। অন্ত্যন্ত ঝুঁকি থাকে বলেই ছোটদের পাঠানো হত কলকাতায়।

চিকিৎসক সুমন্ত্র সরকার জানাচ্ছেন, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী মিলিয়ে ওই নাবালকের দায়িত্বে ছিলেন প্রায় ২০ জন। সম্মিলিত প্রচেষ্টায় ২টি ডায়ালিসিস করা হয় নাবালকের। সময় লাগে প্রায় তিন ঘণ্টা। চিকিৎসক বলেন, প্রায় ২ সপ্তাহ পরে সম্পূর্ণ সুস্থ হয়েছে নাবালক।

চিকিৎসক, স্বাস্থ্যকর্মী থেকে সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন নাবালকের পরিবার। আর দক্ষিণ ২৪ পরগনা জেলার এই হাসপাতালের সাফল্যে আপ্লুত চিকিৎসক- স্বাস্থ্যকর্মী থেকে সকলেই।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের