দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কাঞ্চনজঙ্ঘায় ট্রেকিং করতে গিয়ে মৃত্যু বালির পর্বতারোহীর

নিজস্ব প্রতিনিধিঃ মর্মান্তিক ঘটনা। কাঞ্চনজঙ্ঘায় ট্রেকিং করতে গিয়ে প্রাণ হারালেন বালির এক বাসিন্দা। জানা গিয়েছে, তিনি বালির সমবায়পল্লীর বাসিন্দা ছিলেন। নিহত ব্যক্তি হলেন বছর ৪৬-এর দেবব্রত বরের। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া।

সূত্রের খবর দেবব্রত বাবু ১১ জন সদস্যের একটি ট্রেকিং দলের কাঞ্চনজঙ্ঘায় গিয়েছিলেন। পাহাড়ে নির্দিষ্ট গন্তব্য তিনি পৌঁছিয়েছিলেন। তবে পাহাড় থেকে নামতে ঘটল বিপত্তি। আচমকাই পাহাড় থেকে নামতে গিয়ে  দেবব্রত বাবুর শুরু হয় শ্বাসকষ্ট। এরফলে মাঝপথেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনা প্রসঙ্গে  পরিবারের তরফে জানান হয়েছে , ১৭ মে বাড়ি থেকে ট্রেকিং এর উদ্দেশ্যে বেরিয়েছিলেন দেবব্রত। ১৯ তারিখ ভিডিও কলে তিনি  কথাও  বলেছিলেন। এরপর পাহাড়ের উচ্চতার জন্য দেবব্রতবাবুর ফোন পাওয়া যাচ্ছিল না। ফলে আর কারও সঙ্গে তাঁর যোগাযোগ হয়নি ।

এক ট্রেকার জানিয়েছেন, ২৫ তারিখ নির্দিষ্ট গন্তব্য পৌঁছিয়েছিলেন দেবব্রত। নামার পথে আচমকাই অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য  তাকে নামিয়ে আনার আগেই তাঁর মৃত্যু হয়। দেবব্রত বাবুর মৃত্যুর খবর আসার পরেই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। জানা গিয়েছে, পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন দেবব্রত। বাড়িতে রয়েছেন বৃদ্ধ মা, স্ত্রী এবং ছেলে ও মেয়ে।

Published by:

Share Link:

More Releted News:

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

বেনজির ঘটনা, হিঙ্গলগঞ্জের ওসির অপসারণের বিরুদ্ধে সরব তৃণমূল ও বিজেপি প্রার্থী

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, সম্প্রীতির নজির বনগাঁয়

‘মা-বোনেরা প্রাণ ভরে দিদিকে ভোট দিয়েছে’, তৃণমূলের জয় নিয়ে আত্মবিশ্বাসী জুন মালিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ