আইপিএল নিয়ে বাজি লড়ে হার, যুবকের আত্মহত্যায় চাঞ্চল্য

যুবক মাঝে মধ্যেই আইপিএল নিয়ে বাজি লড়তেন। আগেও এই ভাবে টাকা খুইয়েছেন যুবক। পরিবারের অনুমান, বাজি হেরেই আত্মহত্যা করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএল (IPL) নিয়ে বাজি ধরেছিলেন যুবক। বাজিতে হারতেই আত্মঘাতী হলেন যুবক। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। ঘটনা নদিয়ার শান্তিপুরের। পুলিশের (Police) অনুমান, আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার জন্যই এই চরম সিদ্ধান্ত নিয়েছেন যুবক। মৃতের নাম সঙ্গম মজুমদার।

আইপিএলের খেলায় সোমবার রাতে জিতেছে কলকাতা নাইট রাইডার্স। তাই প্লে অফের আশা থাকছে। খেলার আগে বাজি ধরেছিলেন সঙ্গম মজুমদার। নাইট রাইডার্স জিতলে সেই বাজি হেরে যান যুবক। শান্তিপুরের ফুলিয়া এলাকার চটকাতলার ঘটনা। ওই যুবক কাজ করতেন একটি বেসরকারি সংস্থায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, যুবক দোতলার ঘরে বসে রাতে আইপিএল দেখছিলেন। রাতের খাবার খাওয়ার জন্য রাত সাড়ে ১১ টা নাগাদ যুবকের মা ডাকতে যান ছেলেকে। গিয়ে দেখেন দরজা খোলা। এরপর ভেতরে ঢুকে মা দেখেন, ছেলে সিলিং ফ্যান থেকে ঝুলছে। যুবকের মায়ের আর্তনাদে ছুটে আসেন পরিবারের সদস্যরা। যুবককে নামিয়ে নিয়ে যাওয়া হয় ফুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। দেহ পরীক্ষা করে চিকিৎসকরা জানান, মৃত্যু হয়েছে যুবকের।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, ছেলে মাঝে মধ্যেই আইপিএল নিয়ে বাজি লড়তেন। আগেও এই ভাবে টাকা খুইয়েছেন যুবক। পরিবারের অনুমান, বাজি হেরেই আত্মহত্যা (Suicide) করেছেন যুবক। এই খবর যায় স্থানীয় থানায়। শান্তিপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনার পেছনে বাজি ধরে হারা না অন্য কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।  

একদিনের ব্যবধানে ফের কত কমল সোনা ও রুপোর দাম ? জেনে নিন

৮১ বছর বয়সে প্রেমিকার ছেলের হাতে খুন হলিউডের জনপ্রিয় অভিনেতা

ডিমের একঘেয়েমি পদে ক্লান্ত, ট্রাই করুন ‘ডিমের বেগমতি’

আত্মসমর্পণের জন্য পটনা আদালতে ‘খান স্যার’

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

লালু-রাবড়ির পর সরকারি নিরাপত্তা ফিরিয়ে দিলেন তেজস্বী

হস্টেলের শৌচালয়ে উদ্ধার স্কুল ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের, চাঞ্চল্য কৃষ্ণনগরে

ভারতের মাটিতে খেলবে না পাকিস্তান, খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে বড় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

অটোভাড়া দিতে গিয়ে পাঠালেন ১৫ হাজার! তারপর যা করলেন চালক…

পরকীয়া সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোয় ২ বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার মা

রিল বানাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মহানন্দা নদীতে তলিয়ে মৃত ১