যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত মেট্রো পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর মুখে ফের মেট্রোই ঝাঁপ। যতীন দাস পার্ক মেট্রোর আপ লাইনে এক ব্যক্তি ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ফলে এই মুহূর্তে ব্যাহত হয়েছে মেট্রো পরিষেবা। বর্তমানে ময়দান থেকে দক্ষিণেশ্বর এবং টালিগঞ্জ থেকে ব্রিজি অর্থাৎ শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করছে। এদিন দুপুর ১টা নাগাদ দক্ষিণেশ্বরগামী মেট্রোর সামনে ঝাঁপ দেওয়ার ঘটনাটি ঘটে৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  পরিস্থিতি কখন স্বাভাবিক হবে তা এখনও বলা যাচ্ছে না।

নিত্যদিনের মেট্রো ভোগান্তি নিয়ে এমনিতেই অভিযোগের শেষ নেই এখন মানুষের। ব্লু লাইনের মেট্রো পরিষেবা তো একেবারে তলানিতে এসে ঠেকেছে। আগে যেখানে মেট্রোর জার্নি ছিল আরামদায়ক, কম সময়ের যাত্রা, সেক্টর ফাইভ থেকে এসপ্ল্যানেড জুড়ে যাওয়ার পর  সেই যাত্রা হয়ে উঠেছে দুর্বিষহ। যাত্রীর সংখ্যা বাড়লেও বাড়েনি মেট্রোর রেক। ফলে ভয়াবহ নাকাল হওয়ার মতো পরিস্থিতি। ভিড় হচ্ছে চূড়ান্ত, মানুষের চাপে দরজা বন্ধ হচ্ছে না, ফলে ৭ মিনিটের জায়গায় অধিকাংশ সময় মেট্রোর সময়ের ব্যবধান  হয়ে দাঁড়াচ্ছে ১৫ মিনিট। এই সমস্যার কারণে ভিড়ও বাড়ছে। অন্যান্য সমস্যা তো রয়েছেই।

তার মধ্যে রয়েছে এই আত্মহত্যার প্রবণতা। পুরনো মেট্রো স্টেশনগুলিতে (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ) আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টার ঘটনা প্রায়ই ঘটে। এর ফলে মেট্রো সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিতে বাধ্য হন কর্তৃপক্ষ। যাত্রীদের বাড়ে ভোগান্তি। কিছুতেই মেট্রো স্টেশনে এই আত্মহননের প্রবনতা আটকানো যাচ্ছে না। নতুন মেট্রো স্টেশন গুলিতে (গ্রিন লাইন টু, অরেঞ্জ লাইন ও ইয়েলো লাইনে) আত্মহত্যার সম্ভাবনা কম।

একথা অস্বীকার করা যায় না, কলকাতায় মেট্রো অন্যতম লাইফলাইন। অফিস টাইমে চটজলদি পৌঁছতে মেট্রোর মতো সুবিধা কোথাও নেই। কিন্তু সমস্যা হল, মাঝে মধ্যেই ঘটে যাওয়া মেট্রো বিভ্রাট। কখনও যান্ত্রিক ত্রুটি, কখনও জল জমে যাওয়া, কখনও বা আত্মহত্যার চেষ্টার মতো ঘটনা ঘটলেই বন্ধ করে দেওয়া হয় মেট্রো পরিষেবা। এই নিয়ে দিন দিন যাত্রীদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে ক্ষোভ।

‘পরিষেবা দেওয়া হয় না’, বৈদ্যবাটীতে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

প্রথম বিবাহবার্ষিকী বেমালুম ভুলে গিয়েছিলেন হিনা-রকি, কারা মনে করিয়ে দিল?

রাহুল -শুভমনের জোড়া শতরান, ৫৬৪ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা ভারতের

ত্রিপল, কম্বল নয়, এবার উদ্ধার সরকারি বীজ তৃনমূল নেতার গোডাউনে

নদীর চর দখল করে আশ্রম তৈরির অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে, SDO অফিসে তলব

এক কেজি ঢেঁড়স ৭,২০০ টাকা, দাম শুনে আক্কেল গুড়ুম খদ্দেরের

কাঁথিতে গ্রেফতার হওয়া প্রাক্তন কাউন্সিলর ও পুরকর্মীকে ডিম ছুড়লেন মহিলারা

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ভারতীয় দলে ডাক পাওয়া নয়, স্বপ্নের মুহূর্ত কোনটা জানিয়ে দিলেন বৈভব

শুধু পুষ্টি নয়, চুল থেকে ত্বকের সৌন্দর্য বাড়াতে ডিম কেন এত উপকারী জানেন?

চেকিং চলাকালীন গাড়িচালককে চড় মারলেন ট্রাফিক পুলিশ! ভাইরাল ভিডিও