সুজাপুরে রোড শো’তে নজর কাড়লেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন

Share:

নিজস্ব প্রতিনিধি ,সুজাপুর: মালদার সুজাপুর বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচারে এসে রোড শো করে সাধারণ মানুষের নজর কাড়লেন তেলেঙ্গানা সরকারের মন্ত্রী তথা ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন(Md. Azaharuddin)।এদিন তিনি সুজাপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আব্দুল হান্নানের সমর্থনে জালালপুর থেকে রোড শো শুরু করেন। প্রার্থীকে পাশে নিয়ে হুড খোলা গাড়িতে চেপে জালালপুর থেকে ধাবার মোড় পর্যন্ত দীর্ঘ পথ অতিক্রম করেন তিনি। রাস্তাজুড়ে উৎসাহী মানুষের ভিড় লক্ষ্য করা যায়।যা গোটা কর্মসূচিকে উৎসবের রূপ দেয়।

রোড শো(Road Show) চলাকালীন বহু মানুষ এগিয়ে এসে প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে সাক্ষাৎ করেন। অনেকে ব্যাট সহ বিভিন্ন সামগ্রী বাড়িয়ে দিয়ে তার অটোগ্রাফ নেন। তাকে ঘিরে সমর্থকদের মধ্যে প্রবল উৎসাহ ও উচ্ছ্বাস দেখা যায়।এদিনের প্রচার কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ আজহারউদ্দিন উপস্থিত ভোটারদের কংগ্রেসকে সমর্থন করার আহ্বান জানান। পাশাপাশি সুজাপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আব্দুল হান্নানকে জয়ী করার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানান তিনি।

অন্যদিকে,নির্বাচনের আগে নাকা তল্লাশি(Naka Checking)চলার সময় এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার প্রচুর টাকা। নাকা তল্লাশির সময় ওই ব্যক্তির কাছ থেকে টাকা উদ্ধার করে পুলিশ ও নির্বাচন কমিশনের আধিকারিকরা। ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হওয়া টাকার পর্যাপ্ত প্রমাণ না থাকায় সেগুলিকে বাজেয়াপ্ত করে পুলিশ। কোথা থেকে কি কারনে এই টাকাগুলি নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে পুলিশের তরফে। এই ঘটনা ঘটে গাজোল থানার অন্তর্গত শালবনা মোড় এলাকায়।

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটায় টানা ৬০ ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

নন্দীগ্রাম ছাড়লেন, ভবানীপুরের বিধায়ক পদেই শপথ নিলেন শুভেন্দু অধিকারী

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান

কানে আলিয়াকে ঘিরে ভক্ত-ফটোগ্রাফারদের ভিড়, বিরক্তি দেখিয়ে কী করলেন নায়িকা?