লোকসভা ভোটে হারের জন্য দলের একাংশের বিরুদ্ধে তোপ সুজাতার

Share:

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃদলের কিছু ‘গদ্দার’ বিজেপি প্রার্থীর কাছ থেকে ‘টাকা খেয়ে’ আমাকে হারিয়েছে’, দাবি করলেন বিগত লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর ইন্দাস ব্লক(Indus Block) তৃণমূলের বিজয়া সম্মিলনীর মঞ্চে এই প্রথমবার যখন তাঁর হারের কারণ নিয়ে প্রকাশ্যে মুখ খুলছেন, তখন সেই মঞ্চে বসে আছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায়, দলের রাজ্য স্তরীয় নেতা শুভাশীষ বটব্যাল সহ অন্যান্যরা।

উল্লেখ্য, বিগত লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা তাঁর প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁ-র কাছে ৫ হাজার ৫৬৭ ভোটে পরাজিত হন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল(Sujata Mandal)। তার পর থেকে তিনি এবিষয়ে প্রকাশ্যে কিছুই বলেননি। এদিন প্রকাশ্য সভায় হারের কারণ নিয়ে মুখ খোলা ও দলের একাংশকে দায়ী করা নিয়ে শাসক দলের অনদরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও সুজাতা মন্ডল মঞ্চ থেকে নেমে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ফের বলেন, যারা সারা বছর মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে চলেন তারা নির্বাচনের সময় গোপন সমঝোতার রাস্তায় হাঁটেন। স্পষ্ট কথা তিনি ষ্পষ্টভাবে বলতে ভালোবাসেন।

যেটি ঘটেছে সেই সত্য বিষয়টি তুলে ধরেছেন। সুজাতা মন্ডলকে এদিন মঞ্চে বক্তব্য রাখতে দিয়ে বলতে শোনা যায় যে তিনি এই জায়গায় প্রচারে এসে এটাই বুঝেছিলেন সেখানকার মানুষের সাধারণ কর্মীরা তৃণমূল দলটি করেন কোন স্বার্থকে সামনে রেখে নয়। নিঃশর্তভাবেই দলের কর্মীরা জোড়া ফুল চিহ্নকে ভালবেসে তৃণমূল কংগ্রেস দলটির সঙ্গে থাকে। রাজনীতি করে। কিন্তু পাশাপাশি তিনি সেই সব নেতাদের ‘গদ্দার ‘বলতে পিছুপা হননি যাদের গোপন সমঝোতার জন্য তাকে হারতে হয়েছিল। সুজাতা মন্ডলের প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দেওয়ার ঘটনায় ফের চাঞ্চলের সৃষ্টি হয়েছে বিষ্ণুপুরে।

টিআরপি-র শীর্ষাসনে জায়গা ফিরে পেল ‘পরশুরাম’, মুখ পুড়ল ‘রাঙামতী তীরন্দাজ’-এর

‘শেষকৃত্যের’ কিছুদিন পর বাড়ি ফিরলেন নিখোঁজ ব্যক্তি ,হতবাক গোটা পরিবার

‘আদালতের নির্দেশ ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না,’ হাইকোর্টের নির্দেশে অস্বস্তিতে অভিষেক

তৃণমূলের পার্টি অফিস খুলতেই চক্ষু চড়কগাছ! মিলল রাশি রাশি রেশন কার্ড

ইজরায়েলের প্রধানমন্ত্রী হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

শান্তনু সিনহা দাউদ যোগ সামনে এল! বাড়ি তৈরিতে আড়াই কোটির তদন্তে নয়া মোড়

শ্লীলতাহানির মিথ্যা অভিযোগে অঙ্কিতাকে ৩ কোটির আইনি নোটিস পাঠালেন দেবালয়

একজন ভোটার ভোট দিলেন তিনবার!‌ ফলতা পুনর্নির্বাচন চলাকালীন সামনে এল তথ্য

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

আতঙ্কের নাম ইবোলা, বিশ্বকাপের প্রস্তুতি শিবির বাতিল কঙ্গোর

ঝাল-টক স্বাদের জমজমাট অন্ধ্র স্টাইল টমেটো চাটনি, ইডলি দোসার সঙ্গে  জমবে  দারুন

ক্রিস্পি টাকোস থেকে চকোলেট বরফি! বানিয়ে ফেলুন হ্যাজেলনাটের সহজ ৩ রেসিপি