শ্রীভূমিতে রামকৃষ্ণদেব ও মা সারদাকে পুজো দিয়ে প্রচার শুরু সুজিত বসুর

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীভূমি: লেকটাউনের শ্রীভূমিতে রামকৃষ্ণদেব ও মা সারদার চরণে পুজো দিয়ে প্রচার শুরু করলেন বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু। এরপর কর্মীদের সাথে নিয়ে নিজেই দেওয়াল লেখা শুরু করেন তিনি।বুধবার দুপুরে লেকটাউন শ্রীভূমিতে বাড়ির পুজো সেরে খালি পায়ে বাড়ি থেকে বেরিয়ে রামকৃষ্ণদেব ও সারদা মা উদ্যানে গিয়ে রামকৃষ্ণদেব ও সারদা মায়ের পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন বিধাননগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজিত বসু।

এরপর কর্মীদের নিয়ে দেওয়াল লেখায় হাত লাগান তিনি। খুব ভালো দেওয়াল লিখতে তিনি পারেন না ।তবে প্রবীণ কর্মীদের সঙ্গে সঙ্গ দিতে তার তুলি হাতে নেওয়া বলে জানান। আগত কর্মী সমর্থকদের সাথে কথা বলেন তৃণমূল প্রার্থী সুজিত বসু।নিজের জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী তিনি। এর পাশাপাশি তার ভোট প্রচারে বেশ কিছু চমক থাকবে বলে জানান তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু বলেন, ভোটের সময় স্রেফ প্রচারের জন্য তিনি রাস্তায় নামেন না।সারা বছর ৩৬৫ দিন বিভিন্ন অনুষ্ঠানে এলাকার মানুষের সঙ্গে তার যোগসূত্র থাকে।

বরাবর তিনি এলাকার এবং তার কেন্দ্রের মানুষের আশীর্বাদ পেয়েছেন। খুব দুর্দিনেও বিধাননগরের মানুষ তাকে আশীর্বাদ করেছেন, সমর্থন জানিয়েছেন। কর্মীসভা দিয়ে শুরু হবে তার প্রচার ।তারপর থাকবে একাধিক জমকালো প্রচার। বের হবে মিছিল। প্রথম দিন দলের প্রবীণ কর্মীদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে ২০২৬ এর ভোট প্রচার শুরু করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু। এদিন ভোট প্রচারে বেরোনো মাত্রই বহু মহিলা কর্মীকে চিৎকার করে বলতে শোনা যায়, “যখন ডাকি তখন পাই, সুজিত আঙ্কেলকে আবার চাই”।

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘শুভেন্দুর নেতৃত্বে বাংলা এগোবে’, মুখ্যমন্ত্রীকে পারফরম্যান্স ‘সার্টিফিকেট’ দিলেন রাজনাথ

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

বানিয়ে ফেলেছেন বাড়ি, এখন আবাসের টাকা ফেরতের নোটিশ, মাথায় হাত বীরভূমের আলেনুরের

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?