সুন্দরবনের রিকশাচালকের কন্যা সন্তানের NEET জয়”” খুশি পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি,হিঙ্গলগঞ্জ: অভাব, প্রতিকূলতা আর সীমাহীন বাধা—এই ছিল তার নিত্যসঙ্গী। তবু স্বপ্ন দেখেছিল সে, আর সেই স্বপ্নকে আঁকড়ে ধরে লড়ে গিয়েছে প্রতিটি মুহূর্তে। আর আজ, সেই স্বপ্নের ঠিকানা স্পষ্ট—ডাক্তার হওয়ার পথে বড় এক ধাপ এগিয়ে গেল উত্তর ২৪ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের(Hingalganj) মেয়ে বিদিশা বর।সুন্দরবনের(Sundarban) এক কোণায়, বাঁশতলা গ্রামের অতি সাধারণ এক পরিবারে জন্ম বিদিশার। বাবা কলকাতায় রিকশা চালিয়ে কোনোমতে সংসার চালান। একটি মাত্র ঘরের মধ্যে মা-বাবা আর প্রতিদিনের হালচাল। পড়ার কোনও নিরিবিলি পরিবেশ নেই, নেই আলাদা পড়ার টেবিল কিংবা নিটের জন্য কোচিং করার সামর্থ্য। তবুও থেমে যায়নি বিদিশার লড়াই।

বিদিশা বলছে, “অনেক সময় বাড়িতে মন বসাতে পারিনি। তখন পুকুরপাড়ে গিয়ে বসতাম, কখনো মাঠের এক কোণে। মাথায় শুধু একটা কথাই ছিল—আমাকে ডাক্তার হতে হবে। কারণ আমাদের মতো গ্রামের মানুষদের চিকিৎসার জন্য দূরে যেতে হয়। আমি চাই, এই মানুষগুলোর পাশে দাঁড়াতে।” কোচিং সেন্টারের ক্লাস নয়, ইউটিউবের ভিডিওই ছিল তার শিক্ষক। প্রখর ইচ্ছাশক্তি আর নিজের উপর অগাধ বিশ্বাসই ছিল তার আসল পুঁজি। আর আজ, সেই অদম্য মেয়েটিই নিট পরীক্ষায় সাফল্য পেয়ে প্রমাণ করে দিয়েছে—স্বপ্ন বড় হলে, পরিস্থিতি নয়, মন-ই সবকিছু।

বিদিশার সাফল্য শুধু তার নিজের নয়—এই জয় গোটা সুন্দরবনের, এই জয় সেই সব মেয়েদের যাদের স্বপ্ন বাঁচিয়ে রাখে শুধু সাহস আর সাধনায়। বিদিশা জানায় তার এই সাফল্যর পেছনে রয়েছে সকলের নানাভাবে সহযোগিতা। এমনকি শিক্ষক-শিক্ষিকারা মোবাইল ফোন থেকে শুরু করে খাতা পেন বই নানা বিষয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তার দিদি জামাইবাবু নানাভাবে সহযোগিতা করেছে তার এই স্বপ্নকে সফল করতে।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের