দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সুন্দরবনে দেবী দশভূজা নয়, শত ভূজা দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা

নিজস্ব প্রতিনিধি,সুন্দরবন: শিল্পীর স্বপ্নাদেশে সুন্দরবন পেল শতভূজা মা দুর্গা।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের(Hingalganj Block) সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল কাঠালবেরিয়াতে ১০০ হাতের দুর্গা দেখতে সকাল সকাল দুর্গা মন্ডপে হাজির আমজনতা। কাঁঠাল বেরিয়া ব্যবসায়ী সমিতির উদ্যোগে ৫৫ বছরের দুর্গা পুজোতে এ বছরের দুর্গা প্রতিমা তাদের শিল্পীর হাতে তৈরি করা। দুর্গার একশটা হাত যেখানে ১০টি হাতে রয়েছে অস্ত্র ,আর বাকি ৯০টা হাতে রয়েছে পদ্মফুল। সবমিলিয়ে এই দুর্গা ঠাকুর দেখতে বহু দর্শনার্থীরা রাজ্য ছাড়িয়ে ভিন্ন রাজ্যে থেকে আসছেন।

পুজো কমিটির সভাপতি অর্ঘ্য তরফদার ও সম্পাদক বুদ্ধেন্দু বর্মন বলেন, শিল্পী রাম পদ পাল প্রতিবছর আমাদের ঠাকুর তৈরি করেন । এবার যখন তার কাছে যাওয়া হয় তিনি বলেন এবার প্রতিমা ১০০ হাত হবে। কারণ তিনি স্বপ্নে আদেশ পেয়েছেন। তl সুন্দরবনের(Sundarban) মানুষ এবার ১০০হাতের দুর্গা ঠাকুর দেখতে ভিড় জমাচ্ছে রায়মঙ্গল এর পাড়ে। জনগণের পা ফেলার জায়গা নেই সেখানে।

অন্যদিকে,কলকাতার পাশাপাশি শহরতলীতেও একের পর এক সুন্দর থিমের প্যান্ডেলের লড়াই শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। নদিয়া জেলার কল্যাণী(Kalyani) আইটিআই লুমিনাস ক্লাব গত বছর মালয়েশিয়ার টুইন টাওয়ার থিমের প্যান্ডেল করে তাক লাগিয়ে দিয়েছিল গোটা রাজ্য তথা দেশবাসীকে। চিনের গ্র্যান্ড লিজবোয়া টাওয়ার এবার কল্যাণীতে দেখা যাচ্ছে। দেখলে চমকে যাবেন।কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের এ বছরের পুজোর থিম চীনের গ্র্যান্ড লিজবোয়া টাওয়ার।

Published by:

Share Link:

More Releted News:

দিনের শেষে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর সস্ত্রীক নাতি

বলাগড়ের বিজেপি প্রার্থীর নাম কী?‌ ভুল পরিচয় দিয়ে খোরাক অমিত শাহ

সন্ধে ছয়টা পর্যন্ত প্রথম দফায় গড়ে ভোট পড়েছে ৯১.৫২ শতাংশ

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

ভোটের শেষলগ্নে ছুটল ইভিএম বোঝাই গাড়ি, হাতেনাতে ধরলেন বিজেপি প্রার্থী

রহমতনগরে ভোটের দিনে হামলা,বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ি ভাঙচুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ