সুন্দরবনে রায়মঙ্গল নদীবাঁধে ধস, পরিদর্শনে হিঙ্গলগঞ্জের বিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি,হিঙ্গলগঞ্জ: উত্তর ২৪ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের হেমনগরের যোগেশগঞ্জের রায়মঙ্গল নদীর খিদিরের খেয়াঘাট সংলগ্ন এলাকার বাঁধে ৩০০ থেকে ৪০০ ফুট ধস ।আতঙ্কেএলাকার মানুষজন। কথায় আছে নদীর ধারে বাস আতঙ্ক বারো মাস। আর এই বাঁধ(Dam) মেরামতির কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু করেছে সেচ দফতর। আর সেই কাজ সঠিকভাবে হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে ওই স্থানে যান হিঙ্গলগঞ্জের বিডিও(BDO) দেবদাস গাঙ্গুলী, হেমনগর কোস্টাল থানার ওসি(OC) মনোয়ম হোসেন, হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল,যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপা মণ্ডল। বিডিও দেবদাস গাঙ্গুলী তিনি ওই স্থানে যান সব রকম কাজ তিনি খতিয়ে দেখেন।

ক্ষতিগ্রস্ত পরিবারদের ব্লক থেকে যতটুকু সহযোগিতা করা যায় তিনি করেছেন, এবং আতঙ্কিত এলাকার মানুষদের তিনি আশ্বাস দেন নির্ভয়ে থাকতে। সব সময় হিঙ্গলগঞ্জের বিডিও তাদের পাশে ছিল আছে থাকবে বলে কথা দেন তিনি। বাঁধের আশপাশে যাদের বাড়িঘর রয়েছে সেই সমস্ত সাধারণ মানুষ জনকে নিরাপদে স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ তিনি দিয়েছেন। সেই সাথে সাথে সেচ দফতরকে জানিয়েছেন দ্রুততার সহিত কাজ সম্পন্ন করার জন্য। যাতে কোন বিপর্যয় না ঘটে। ওই এলাকার উপরে প্রশাসন নজর রাখছে বলে জানা গিয়েছে।

হিঙ্গলগঞ্জের(Hingalganj) বিডিও জানান, রায়মঙ্গল এর ধারে ওই গ্রামে যে বাঁধ রয়েছে তাতে ফাটল মেরামতির কাজ চলছে। কিছু লোকজনকে সরিয়ে কাজ করতে হচ্ছে। বাকিদের সতর্ক থাকতে বলা হয়েছে। খবর পাওয়া মাত্র সেচ দফতরকে বিষয়টি জানানো হয়। মেরামতির কাজ শুরু হয়েছে। যাতে কোন অঘটন না ঘটে তার জন্য খবর পাওয়া মাত্র ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়