দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের জোড়া বাঘের দর্শন মিলল সুন্দরবনের জঙ্গলে

নিজস্ব প্রতিনিধি,সুন্দরবনঃ ফের জোড়া বাঘের দর্শন পেলেন পর্যটকরা। শীতের আমেজ বাড়তেই কলকাতা থেকে সুন্দরবন বেড়াতে এসে একদল পর্যটক সোমবার সকালে এই জোড়া বাঘের দর্শন পায়। সুন্দরবনের পিরখালির জঙ্গলে দেখা মেলে জোড়া ডোরাকাটার। বিগত বেশ কিছুদিন ধরে মাঝে মধ্যেই সুন্দরবনের(Sundarban) জঙ্গলে বাঘের দর্শন পাচ্ছেন পর্যটকরা। কখনো একটি বাঘ কখনো দুটি বা তিনটি বাঘের দর্শনও পেয়েছেন তাঁরা। এবার আবার জোড়া বাঘের দর্শন পেলেন এই পর্যটক দলটি। আর সেই বাঘের ছবি নিজেদের মোবাইল ক্যামেরায়(Mobile Camera) বন্দি করলেন।

সুন্দরবন ভ্রমণে এসে এভাবে বাঘের দর্শন মেলায় খুশি পর্যটকরা। সম্প্রতি বাঘকে সাঁতার কেটে নদী পেরতে দেখেন একদল পর্যটক(Tourist)। শুধু তাই নয়, দুই বাঘের মধ্যে লড়াইয়ের ছবিও পর্যটকরা ক্যামেরা বন্দী করেছিল বেশ কয়েকদিন আগে। মৎস্যজীবীদের(Fisherman) সতর্ক করতে গিয়ে, বন দফতরের কর্মীরা বাঘের আক্রমণে হাত থেকে কোনভাবে বেঁচে ছিল এক মাস আগে । ইতিমধ্যে বনদফতর থেকে জানানো হয়েছে, সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে।

কখনো ডাঙ্গায় কখনো জলে, কখনো বা গাছের ডালে, তাই দেখা মিলছে রয়েল বেঙ্গল টাইগারের(Royal Bengal Tiger)। তবে শীতে সুন্দরবন এলাকায় পর্যটকদের সংখ্যা বাড়ে। তাই বাঘের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় এবং দেখা যাওয়ায় পর্যটকদের নিরাপত্তা বিশেষভাবে কড়া করছে বনদফতর(Forest Department)। উদ্দেশ্য একটাই মানুষের উপস্থিতি যেন ডোরাকাটাদের স্বাভাবিক জীবনে ব্যাঘাত না ঘটায়।ইতিমধ্যে বাঘের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় মৎস্যজীবীদের সতর্ক করেছে বন দফতর। মাইকিং করে মাছ বা কাকড়া ধরতে যাওয়ার সময় বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে সুন্দরবনের মৎস্যজীবীদের।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

নৈহাটিতে তৃণমূলপন্থী ক্লাবে বসে ভোটার স্লিপ বিলি! BLO-কে হাতে নাতে ধরল বিজেপি

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ