এই মুহূর্তে




নববর্ষে সুন্দরবনে অপ্রীতিকর ঘটনা রুখতে সতর্ক তৃণমূল কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি , সুন্দরবন: নববর্ষের প্রাক্কালে উভয় সম্প্রদায়ের উপস্থিতিতে সীমন্ত থেকে সুন্দরবনে অপ্রতিকর ঘটনা রুখতে আগাম সতর্ক শাসক দল ‌।উৎসবের মরশুমে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনাকে দূরে রাখতে তৎপর রাজ্যের শাসক দল। ইতিমধ্যে ওয়াকআফ বিলের বিরোধিতায় রাজ্য সহ গোটা দেশজুড়ে এক অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যার ফলে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। তাই বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে ও চড়কের আগে সীমান্ত থেকে সুন্দরবনের(Sundarban) বিস্তীর্ণ এলাকায় শান্তি বজায় রাখতে উদ্যোগী হলো তৃণমূল কংগ্রেস। রাজ‍্য তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের সম্পাদক সাহানুর মন্ডলের আহবানে বসিরহাটের টাকি পৌর সংস্কৃতি মঞ্চে আয়োজিত হলো সৌহার্দ্য সম্প্রীতির মেলবন্ধনের আলোচনা সভা। হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের নেতা-নেত্রী, কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই সম্প্রীতির আলোচনা সভায় উপস্থিত ছিলেন তৃণমূলে বসিরহাট সাংগঠনিক জেলার চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায়, উত্তর ২৪ পরগণা জেলা আরটিএ সদস্য সুরজিৎ মিত্র, তৃণমূলের হাড়োয়া ২নং ব্লকের যুব সভাপতি আব্দুল খালেক মোল্লা ও উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ এটিএম আব্দুল্লাহ রনি সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব।

এদিনের এই কর্মসূচির মূল উদ্যোক্তা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্যের কর্মাধ‍্যক্ষ সাহানুর মন্ডল(Sahanur Mandal) বলেন, “এই উৎসবের মরশুমে রাজ্যের বিরোধী দল একটি সাম্প্রদায়িক হানাহানি করার চেষ্টা করছে। কিন্তু আমরা সেই ফাঁদে পা দেব না। এই মিটিং এর মধ্য দিয়ে বুথস্তর থেকে একেবারে শীর্ষ নেতৃত্ব অবধি বিষয়টি সম্পর্কে জানিয়ে দিলাম। যদি কেউ ইচ্ছা করে অশান্তি করার চেষ্টা করে সেক্ষেত্রে দ্রুত যেন প্রশাসনের সাথে যোগাযোগ করা হয় অথবা স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য ও বিধায়কদের সাথে যোগাযোগ করেন।”

অপরদিকে উত্তর ২৪ পরগণা জেলা আরটিএ(RTA) সদস্য সুরজিত মিত্র বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সবসময় বহন করে চলতে হবে। নয়তো এই বিষ যদি মানুষের মধ্যে ঢুকে যায় তাহলে বাংলার সংস্কৃতি ও কৃষ্টি থেকে মানুষ অনেকটা দূরে সরে যাবে। তাই বিষয়টিকে প্রতিহত করতে উভয় সম্প্রদায়ের মানুষকে সতর্ক থাকতে হবে।” অপরদিকে হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আব্দুল খালেক মোল্লা বলেন, “ওয়াকাফ বিল পরবর্তীতে বিজেপি ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। তাই বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় বিজেপি যাতে এই ধরনের কোনো ঘটনা ঘটাতে না পারে তার জন‍্য আমরা আগে থেকেই সতর্ক।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাওড়া শাখায় বাতিল ৩০টি লোকাল ট্রেন, কোন দিনগুলিতে মিলবে না পরিষেবা?‌

ফের পারদপতন কলকাতায়, রাজ্যজুড়ে শীতের আমেজ

ঝাড়গ্রাম জেলায় ১৫৫টি নতুন ও পুরনো রাস্তার উন্নয়নমূলক কাজ শুরু, ব্যয় হবে ১২৮ কোটি টাকা

শিলিগুড়িতে স্বামীর অবৈধ সম্পর্কের জেরে স্ত্রীর আত্মহত্যা, প্রেমিকার বাড়িতে হামলা এলাকাবাসীর

বনগাঁয় ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় পুলিশকে আক্রমণ করে বিজেপি নেতা সহ গ্রেফতার ৮

রবিবার ফের ৮ ঘন্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে চলবে গাড়ি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ