ধান কাটার পর খালি জমিতেই মিলবে আয়! এই ‘লাভজনক’ চাষে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স

Share:

নিজস্ব প্রতিনিধি : কোনও দেশের অর্থনীতিতে কৃষক ক্ষেত্রে ভূমিকা অনস্বীকার্য। কৃষির উন্নতি হলেই দেশের অর্থনীতির সার্বিক উন্নয়ন হয়। ভারত কৃষি প্রধান দেশ। ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের চাষ হয়ে থাকে। সুন্দরবনের জমি বরাবরই ধান চাষের উপর নির্ভরযোগ্য। কিন্তু ধানচাষে সেভাবেই লাভের মুখ দেখতে না পেয়ে কৃষকরা অন্য চাষের দিকে ঝুঁকছে। ধানচাষ করার পর বিশেষ চাষের উপরে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ফাঁকা জমিতে এই চাষ করে লাভবান হতে পারেন কৃষকরা।

সুন্দরবনের লবণাক্ত জমিতে সূর্যমুখী চাষ করে ভালো আয় করার সুযোগ রয়েছে কৃষকদের। নিমপীঠ শ্রীরামকৃষ্ণ আশ্রম কৃষিবিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে কৃষি বিজ্ঞানী কেন্দ্রে দুদিন ধরে সূর্যমুখী চাষে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়েছে সাগর ব্লক, কুলতলী, জয়নগর সহ একাধিক এলাকার ৩০ জনের বেশি কৃষক।

এই চাষ থেকে বিকল্প কর্মসংস্থান করতে চাইলে প্রথমেই লক্ষ্য রাখতে হবে সূর্যমুখীকে পোকার হাত থেকে রক্ষা করা। কীভাবে ফসলকে বাঁচাতে হবে তা জানতে হবে। সূর্যমুখীর বাগানে গিয়ে সেইভাবেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে কৃষকদের। জানা গিয়েছে, এই দিন ৩-৪ ধরনের প্রজাতির সূর্যমুখী চাষের প্রবল প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তার মধ্যে ২০০ হেক্টর জমিতে সরকারি উন্নত মানের সূর্যমুখী চাষ কীভাবে করতে হবে তার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কোন পদ্ধতি মেনে চললে গোড়া পচে যাবে না, কোনওরকম রোগ দেখা দেবে না, ভালো ফসল পেতে হবে, কোন সময়ে জল দিলে গাছের বা সূর্যমুখীর ক্ষতি হবে সবাটাি জানানো হয়েছে প্রশিক্ষণের মাধ্যমে।

জানা গিয়েছে,  অল্প খরচে অধিক ফলনের মাধ্যমে অতিরিক্ত লাভ করতে পারবেন কৃষকরা। ধানচাষের পরে যখন জমি পড়ে থাকে তখন এই চাষ করে অনেক বেশি মুনাফা অর্জন করতে পারেন কৃষকরা। 

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৮ নিয়ম

সকালে উঠেই হাত-পা অবশ, কথা জড়িয়ে যাচ্ছে, স্ট্রোকের লক্ষণ নয় তো?

৩৬৪ দিনই জলের নিচে বিগ্রহ, কেরলমের এই মন্দির ঘিরে রয়েছে বিস্ময়কর কাহিনি

আজকের রাশিফল: কাউকে টাকা ধার দেওয়ার আগে সাবধান থাকবেন কারা?

পঞ্জাবকে হারিয়ে আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

কলার খোসা ফেলে না দিয়ে বাড়িতেই বানান প্রাকৃতিক হেয়ার টনিক

রাশি বদল দেবগুরু বৃহস্পতির, জানুয়ারি পর্যন্ত টাকার জোয়ারে ভাসবে ৩ রাশি

গর্ভস্থ ভ্রুণ কন্যা জানতে পেরে জোর করে গর্ভপাত, বেঘোরে প্রাণ গেল গৃহবধূর

স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পেলেন রাজ্যের আট পুলিশ আধিকারিক

অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ১১ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

বাড়িতে মধুচক্র-মাদকের আসর বসানোর দায়ে সাময়িক বরখাস্ত পুলিশের অতিরিক্ত ডিআইজি

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা