খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের দুই দাবিদারকেই ফিরিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কাউকেই জোড়াফুল প্রতীক বরাদ্দ করেনি কমিশন। এমনকি অনুমতি মেলেনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস লেখারও। তাই নতুন নাম ও প্রতীকের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল তৃণমূলের দুই পক্ষই। যার ভিত্তিতে কালীঘাট ও ঋতব্রত, দুই তৃণমূল শিবিরের জন্য পৃথক প্রতীক ও নাম দিয়েছে কমিশন। নাম নিয়ে কোনও অসুবিধা না হলেও প্রতীক ইস্যুতে অস্বস্তিতে পড়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির। নির্বাচন কমিশনের তরফে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের খাম প্রতীক বরাদ্দ করা হয়েছে। এদিকে আইএসএফ-এর আগে থেকেই রয়েছে খাম চিহ্ন। তাই নিয়ে শুরু হয়েছে দ্বন্দ্ব।]

আরও পডুন: মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কমিশনের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ নন্দীগ্রামের ISF প্রার্থী মহম্মদ সবে মিরাজ আলি খান। আজ, শুক্রবার তিনি তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন, ‘আমাদের প্রতীক খাম। নির্বাচন কমিশন কী ভাবে আবার অন্য দলকে একই প্রতীক দিতে পারে? আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব। আমরা রিটার্নিং অফিসারকে অভিযোগ জানিয়েছি। আমাদের দলের কর্মীরা সবাই এই প্রতীককেই চেনে। আমাদের তো অস্বস্তির মধ্যে পড়তে হবে। ওঁরা জানাল এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। আগামী কাল মনোনয়ন প্রত্যাহারের তারিখ শেষ হলে তার পরে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আমাদের জানানো হয়েছে।’ ক্ষোভপ্রকাশ করে প্রতীক ইস্যুতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী।

ঋতব্রতদের খাম চিহ্ন দেওয়ায় কমিশনে আপত্তি চিঠি পাঠিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ। তাঁর দাবি, ‘২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য ফ্রি সিম্বল থেকে খাম চিহ্ন দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফে। ২০২৬ সালের ১০ মার্চ নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল বিধানসভা নির্বাচনে যত আসনে প্রার্থী দেবে আইএসএফ তাঁদের চিহ্ন হবে খাম। কিন্তু নন্দীগ্রামের উপ নির্বাচনে কীভাবে অন্য দলকে খাম চিহ্ন দেওয়া হল, সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন নওশাদ।

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর