এসএসসির রেজাল্ট নিয়ে বড় ঘোষণা, সুপ্রিম কোর্ট থেকে এল নয়া নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে এসএসসি জট যেন কেটেও কাটছে না। স্কুল সার্ভিস কমিশনের প্রকাশ করা দাগি অযোগ্যদের তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত এসএসসিকে স্পষ্ট জানিয়ে দিয়েছে দাগিদের তালিকা পুনরায় প্রকাশ করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত সেপ্টেম্বর মাসে নবম-দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা হয় রাজ্যে। সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছিল পরীক্ষা। বুধবার শীর্ষ আদালতের সামনে স্কুল সার্ভিস কমিশন জানায় নভেম্বর মাসের প্রথম সপ্তাহে ফল প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে। এই প্রসঙ্গে অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট।

সেই সঙ্গে স্কুল সার্ভিস কমিশন দ্বারা প্রকাশিত দাগি অযোগ্যদের তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি এন ভি আঞ্জেরিয়ার বেঞ্চ জানিয়েছে দাগি অযোগ্যদের তালিকা সুস্পষ্ট নয়। তাই বিস্তারিতভাবে পুনরায় এই তালিকা প্রকাশ করতে হবে। সেখানে বিষয়ভিত্তিক এবং সংরক্ষণ ভিত্তিক যাবতীয় তথ্য থাকতে হবে। খাপছাড়াভাবে নিয়মরক্ষার জন্য কোনও তালিকা প্রকাশ করা যাবে না।

এসএসসি‘র পক্ষ থেকে লড়ছেন আইনজীবী কপিল সিব্বল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দুই আইনজীবীই জানিয়েছিলেন দাগি অযোগ্যদের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে সকলের নামই রয়েছে। তখন বিচারপতি সঞ্জয় বলেন কোনওরকম গোপনীয়তা রাখা যাবে না। বিস্তারিতভাবে সমস্ত কিছু উল্লেখ করে আবার দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। না হলে এই নিয়ে পুনরায় জটিলতা তৈরি হবে। বুধবার সুপ্রিম কোর্ট কার্যত বুঝিয়ে দিয়েছে যে এই নিয়ে জটিলতা আর পছন্দ নয়।

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারাটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর