নাতিকে নিয়ে বেপাত্তা রুশ পুত্রবধূ, লুকআউট নোটিস জারির নির্দেশ শীর্ষ আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: গত ২৭ জুলাই থেকে নিখোঁজ বসু পরিবারের কনিষ্ঠতম সদস্য। বহু খোঁজ করেও সন্ধান মেলেনি। বাধ্য হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বসু পরিবার।তাঁদের সন্দেহ নাবালক শিশুপুত্রকে নিয়ে ইতিমধ্যে দেশ ছেড়ে রাশিয়া পাড়ি দিয়েছেন পুত্রবধূ ভিক্টোরিয়া। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট দিল্লি পুলিশকে নির্দেশ দিয়েছে মহিলাকে খুঁজে বের করার। দেশের সর্বোচ্চ আদালত  কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, বিদেশ মন্ত্রককে নির্দেশ দিয়েছে, অভিযুক্ত রুশ মহিলার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করতে হবে। কোনও ভাবেই তিনি যাতে দেশ ছেড়ে যেতে না পারেন, তা নিশ্চিত করতে হবে। দেশের প্রত্যেক আন্তর্জাতিক বিমানবন্দরের এন্ট্রি, এক্সিট পয়েন্টের সিসিটিভি চেক করতে হবে। রুশ মহিলার পাসপোর্ট বাজেয়াপ্ত করতে হবে, নির্দেশ কেন্দ্রীয় সরকারকে।

অভিবাসন দফতরকে যাবতীয় নথি পরীক্ষার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। গত মে মাসে আদালত থেকে নির্দেশ দেওয়া হয়েছিল তিন দিন মায়ের কাছে চারদিন বাবার কাছে সন্তান থাকবে। কিন্তু ২৭ জুলাই থেকে বাবা আর সন্তানের কোনও খোঁজ পাননি। বসু পরিবারের দাবি ভিক্টোরিয়াকে পালাতে সাহায্য করেছে রুশ দূতাবাসের একজন আধিকারিক। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নির্দেরশ জারি করেছেন বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চের। অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাট্টি আদালতে জানান, নির্দেশ মেনে কেন্দ্রীয় সরকার যাব্বতীয় সহায়তা প্রদান করবে। শুক্রবার সুপ্রিম কোর্টে দিল্লি পুলিশ রিপোর্ট জমা দেওয়ার পর পুনরায় দুপুরে শুরু হবে মামলার শুনানি।

ভিক্টোরিয়ার স্বামীর নাম সৈকত বসু। তিনি একসময় কর্মসূত্রে চিনে থাকতেন। সেই সময় ভিক্টোরিয়ার সঙ্গে আলাপ। সেই সময় নিজের পরিবারের আভিজাত্যের গল্প শোনাতেন ভিক্টোরিয়াকে। তারপরই সৈকতকে ব্বিয়ের প্রস্তাব দেন রুশ রমণী।  ২০১৭ সালে তাঁদের বিয়ে হয়।  পরে বসু পরিবার জানতে পারে, ভিক্টোরিয়ার বাবা একজন রুশ স্পাই। তিনি কাজ করেছেন এজেন্সি ‘FSB’-এর গুপ্তচর হিসেবে।

২০১৯ সালে ভারতে আসেন সৈকত বসু। সঙ্গে আসেন ভইক্টোরিয়াও। ভারতে ফিরে ভারত সরকারের এমএসএমই মন্ত্রকে সিনিয়র উপদেষ্টা হিসেবে যোগ দেন। দিল্লি থেকে মাঝেমধ্যে কলকাতা আসতেন কর্তা গিননি। আসলেই নাকি ভিক্টোরিয়া দেখতে যেতে চাইতেন কলকাতায় ভারতীয় সেনার সদর দফতর। কিন্তু যেতু বৌমার বাবার পরিচয় তিনি জানতেন, তাই কোনওদিন ভিক্টোরিয়াকে নিয়ে যেতে দেননি সেনার সদর দফতরে।

পরে সৈকত ভিক্টোরিয়ারর বিচ্ছেদ হয়। সন্তান ছিল তাঁদের, তাঁর মুখ চেয়ে সুপ্রিম কোর্ট ২০২৫ সালের ২২ মে বলে মায়ের কাছে সপ্তাহে তিন দিন, বাকি চার দিন বাবার কাছে থাকবে শিশু। কিন্তু গত ২৭ তারিখ থেকে ছেলের কোনও খোঁজই পাননি তিনি।  শুক্রবার দুপুরের পর বোঝা যাবে এই মামলার পরিবর্তী পদক্ষেপ কী হতে চলেছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের