জোর ধাক্কা রাজ্যের, ২৬ হাজার চাকরি বাতিলের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিয়োগ কেলেঙ্কারির জেরে ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ বিবেচনা করে দেখার জন্য পশ্চিমবঙ্গ রকার ও স্কুল সার্ভিস কমিশন (SSC)-এর রিভিউ পিটিশনের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (১৯ অগস্ট) বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ ওই আর্জি খারিজ করে দিয়েছেন। ফলে ২৬ হাজার চাকরি বাতিলের মামলায় জোর ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আইনি লড়াইয়ের সব রাস্তা বন্ধ হয়ে গেল।

নিয়োগ দুর্নীতির জেরে স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের প্যানেল সম্পূর্ণ বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। যার ফলে এক ধাক্কায় কাজ হারিয়েছিলেন ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন। কিন্তু নিয়োগকারীদের মধ্যে যোগ্য ও অযোগ্য বাছাইয়ের পথ না থাকায় চলতি বছরের  গত ৩ এপ্রিল শীর্ষ আদালতের ত‍ৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ ২০১৬ সালের পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিল। সেই সঙ্গে পুরো প্যানেল বাতিল করে নতুন করে নিয়োগের নির্দেশ দেওয়া হয়।সুপ্রিম কোর্টের ওই রায় নিয়ে উষ্মাপ্রকাশও করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্যানেল বাতিলের রায় পুনর্বিবেচনার জন্য ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন। মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনের যুক্তি ছিল, ‘প্রত্যেক স্কুল থেকে শিক্ষকদের বের করা হলে, শিক্ষাব্যবস্থা সঙ্কটের মুখে পড়বে। নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত, চলতি শিক্ষাবর্ষ অতিক্রান্ত না হওয়া পর্যন্ত, শিক্ষকদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক।’ ওই আর্জির ক্ষেত্রে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, ৩১ ডিসেম্বর পর্যন্ত চিহ্নিত অযোগ্য নন যাঁরা, তাঁরা স্কুলে ফিরতে পারবেন। তবে এদিন রায় পুনর্বিবেচনা চেয়ে দায়ের করা প্রায় ২০০টি রিভিউ পিটিশনের সব কয়টি আর্জি খারিজ করে দিয়েছে বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ। বিচারপতিরা জানিয়েছেন, ‘নিয়োগ পরীক্ষার প্রকৃত ওএমআর শিট মিলছে না। সিবিআই এবং বাগ কমিটির তদন্তের ভিত্তিতে স্পষ্ট, যে দুর্নীতি হয়েছে।’ দেশের শীর্ষ আদালতের এই নির্দেশের ফলে চাকরিহারা  সকলকে নতুন করে পরীক্ষায় বসতে হবে। ওই পরীক্ষায় সফল ভাবে উত্তীর্ণ হলে তবেই স্কুলে চাকরিতে ফিরতে পারবেন।

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫