Mission ‘মাদক’, সুতি থানার পুলিশের হাতে ধরা পরল সাড়ে ৩৪ কেজি গাঁজা,ধৃত ৪

Share:

নিজস্ব প্রতিনিধি,সুতি: খবর পাকা ছিল — একটা লাল গাড়িতে করে গাঁজা পাচার হচ্ছে। দিনদুয়েক আগে গোপন সূত্রে পাওয়া এই খবরের ভিত্তিতে জাল পেতেছিল জঙ্গিপুর পুলিশ জেলার সুতি থানার(Suti P.S.) পুলিশ অফিসাররা। গাড়িটাকে আটকাতে হবে।বিকেল তখন প্রায় সাড়ে চারটে। জঙ্গিপুরে চাঁদের মোড় সংলগ্ন সাই হোটেলের সামনে দিয়ে চলে গেছে বহরমপুরগামী রাস্তা। সেখানেই নাকা চেকিং চলছে। এখনই লাল গাড়িটা আসার কথা।গাড়ি এলও। আটকানোও হল। শুরু হল তল্লাশি। কিন্তু তন্নতন্ন করে খুঁজেও গাড়ির ভেতরে কোত্থাও কিচ্ছু পাওয়া গেল না। তাহলে?

কিন্তু ওই যে বললাম — খবর পাকা ছিল। কর্তব্যরত পুলিশ অফিসার সাব-ইন্সপেক্টর(SI) মহম্মদ শাহজাহান এবং তাঁর টিম এবার শুরু করলেন গাড়ির বিভিন্ন অংশের চিরুনি তল্লাশি। অবশেষে গাড়ির ডিকির নিচের অংশ থেকে উদ্ধার হল সাড়ে ৩৪ কেজিরও বেশি গাঁজা(Ganja)। বুদ্ধি খাটিয়েছিল পাচারকারীরা, কিন্তু শেষরক্ষা আর হল কই?

এই ঘটনায় ১) বাপন সরকার, ২) প্রেম শঙ্কর পোদ্দার এবং ৩) দেবু বিশ্বাস নামের তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে সুতি থানার পুলিশ। এই চক্রে যুক্ত থাকা বাকিদের সন্ধানে তল্লাশি চলছে। ধৃতদের শনিবার আদালতে পেশ করে তদন্তের সাথে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। ধৃতরা কতদিন এই ধরনের পাচারের সঙ্গে যুক্ত তা জানতে পুলিশ তদন্ত করছে। প্রতিমুহূর্তে পুলিশের নজর দাঁড়িয়ে এড়িয়ে নয়া পদ্ধতিতে গাঁজা সহ মাদক অন্যত্র পাচার করতে নানা ধরনের পদ্ধতি গ্রহণ করছে পাচারকারীরা।কিন্তু পুলিশের লাগাতার অভিযান ও নাকা চেকিং এ ধরা পড়ছেন পাচারকারীরা। উদ্ধার হচ্ছে মাদক গাঁজা সহ অন্যান্য নেশার দ্রব্য।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়