‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: গেরুয়া ত্যাগের প্রতীক, সম্মানেরও। সন্ন্যাসীরা গেরুয়া বসন পরিধান করেন। ভারতের জাতীয় পতাকার রং-য়ে গেরুয়া। সেই গেরুয়াকেই নিয়ে অপশব্দ প্রয়োগ করাকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। কয়েকটি সংবাদমাধ্যম ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে থাকা উদাসীন মানসিকতার পড়ুয়াদের লেখনীতে ‘গেরুয়া তাণ্ডব’ সম্বোধন দেখে ক্ষুব্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরেই যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়েছিলেন, ‘গেরুয়া তাণ্ডব লেখা চলবে না।’ তারপরে ফের আজ, বুধবার গেরুয়া সম্মান যাত্রার শেষে শুভেন্দু অধিকারী ফের একবার হুঁশিয়ারির সুরে বলেন, ‘গেরুয়া তাণ্ডব লিখবেন না। গেরুয়াকে নিয়ে অপশব্দ লিখবেন না। গেরুয়ার অসম্মান মেনে নেবে না বাংলা। আর বিশ্ববিদ্যালয়ে কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান যারা বলছে তাদের শিকড় থেকে উপড়ে ফেলে দেব। ফ্রি প্যালেস্তাইন লেখা মুছে দিতে হবে। কীভাবে সব সাফ করতে হয় জানি।’

শুভেন্দু অধিকারী আরও জানান, ‘গেরুয়ার অপমান আমরা সহ্য করব না। পরিষ্কার বলে দিয়ে গেলাম। বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে কিষেনজির নাম লেখা চলবে না। স্বামী বিবেকানন্দের ভূমিতে গেরুয়াই থাকবে। আমি শপথ নিয়েছি, এই যাদবপুরে, যা ঋষি অরবিন্দের ভূমি, সেখানে কিষেনজিকে রেড স্যালুট দেওয়া লোকদের শিকড় সহ উপড়ে ফেলব। আমি ২০১১ সালে পণ করেছিলাম, কমিউনিস্টদের সরাব, পণ করেছিলাম জামাতের সরকারকে সরাব, আপনাদের আশীর্বাদে সেটা হয়েছে। এবার টুকরে গ্যাং ও কাশ্মীর মাঙ্গে আজাদি গোষ্ঠীকে সরাব।’ তিনি আরও বলেন, ‘উচ্চশিক্ষা দফতর যা করছে, তা এখন বলব না। কাল বিধানসভায় বলব। কাল ঐতিহাসিক বিল আসতে চলেছে। রাজ্যপালের অনুমতি মিলেছে। মন্ত্রিসভা পাশ করেছে। আগামিকাল বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে ১ টা পর্যন্ত বিশেষ অধিবেশন বসবে। ট্রান্সফারের নীতি চালু করছে সরকার।’

আরও পডুন: এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

এদিন গেরুয়া সম্মান যাত্রা করেন মুখ্যমন্ত্রী। দক্ষিণ কলকাতার গোলপার্ক থেকে যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল করেন মুখ্যমন্ত্রী। গেরুয়া বসনে কার্তিক মহারাজ, যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে এদিন মিছিল করেন শুভেন্দু অধিকারী। সেই মিছিলে যোগ দিয়েছিলেন শত শত সন্ন্যাসীরা।

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে