দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নন্দীগ্রামে শুভেন্দুর পোলিং এজেন্টকে গ্রেফতারের অভিযোগ, কমিশনের দ্বারস্থ

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম : প্রথম দফার নির্বাচনে উত্তেজনা নন্দীগ্রামে। চলতি নির্বাচনে এই কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার সকালে ভোট শুরুর পর থেকেই উত্তেজনা ছড়িয়েছে নন্দীগ্রামে। অভিযোগ, বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর পোলিং এজেন্ট বুদ্ধদেব মন্ডলকে গ্রেফতার করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এই ঘটনার জেরে উত্তেজনা সৃষ্টি হয়েছে নন্দীগ্রামে। পুলিশের দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তাঁকে সাসপেন্ড করার দাবি তুলেছেন তিনি। এই ঘটনায় পুলিশ অবজার্ভার এবং রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকেও ফোন করে অভিযোগ জানিয়েছেন বলে জানা গিয়েছে।

এদিন সকাল সকাল টোটোতে চেপে নিজের ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, নোংরামি করে গ্রেফতারি করা হচ্ছে। সাসপেনশনের দাবি নিয়ে মনোজ আগরওয়াল এবং পুলিশ অবজার্ভারের সঙ্গে কথা হয়েছে। অবিলম্বে চিন্ময় প্রামাণিককে সরানোর দাবি জানিয়েছেন তিনি।

অন্যদিকে,  ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে মহিলা BLO-র বিরুদ্ধে ফোন ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে। সেই অভিযোগ পেয়ে সটান বুথে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। সতর্ক করলেন মহিলা BLO-কে। বৃহস্পতিবার সকালে শুভেন্দু অধিকারী নন্দনায়েকবাড় ৭৯ নম্বর বুথে ভোট দেন। তারপরেই নন্দীগ্রামের ব্রজমোহন তিওয়ারি হাইস্কুলে পৌঁছে যান। সেখানেই অভিযোগ ছিল, ওই ভোট কেন্দ্রের মহিলা BLO বুথ কেন্দ্রের মধ্যে তাঁর ফোন ব্যবহার করছেন। পাশাপাশি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। বুথ কেন্দ্রে পৌঁছে মহিলা বিএলও-কে সতর্ক করলেন শুভেন্দু। এরপর তিনি আরও বিভিন্ন বুথ পরিদর্শন করতে যান।

পাশাপাশি বৃহস্পতিবার সকালে তৃণমূলের তরফে সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের বিদায়ী মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, পক্ষপাত করার অভিযোগ রয়েছে এমন দুই পুলিশকর্মীকে নন্দীগ্রামে নির্বাচন সংক্রান্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এই বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়ালের সঙ্গেও রথা বলেছে তৃণমূলের প্রতিনিধিদল।

Published by:

Share Link:

More Releted News:

মুর্শিদাবাদে তুমুল উত্তেজনার মধ্যেই নির্বিঘ্নে ভোট দিলেন অরিজিৎ সিংহের বাবা

কেউ কুমড়ো আঁকলেন মোদিকে, কেউ শরীরজুড়ে লিখলেন ‘জয় শ্রী রাম’, প্রধানমন্ত্রীর সভায় বিচিত্র ছবি

ভোট দিতে গিয়েই সব শেষ! রাস্তাতেই মৃত্যু সিউড়ির ভোটারের, শোকের আবহ এলাকায়

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

রাস্তা তৈরির নামে মন্দির ভাঙা? জগদ্দলে তীব্র রাজনৈতিক তরজা

বুথে বুথে পায়ে হেঁটে ঘুরলেন অধীর, ভোট নিয়ে তৃণমূল-বিজেপির বিরুদ্ধে তুললেন বড় অভিযোগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ