উত্তরবঙ্গে কত আসন পাবে বিজেপি? বিরাট ভবিষ্যদ্বাণী শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  সামনেই ২০২৬- এর  নির্বাচন। তার আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করলেন ,  উত্তরবঙ্গে তৃণমূলের খাতা খুলতে পারবে না । তিনি দাবি করেছেন, উত্তরবঙ্গের ৫৪টি আসনের মধ্যে অন্তত ৪৫টিতে জয়ী হবে বিজেপি। শুভেন্দুর মতে, ‘বিজেপি বাদে বাকি কিছু আসনে অন্যান্য রাজনৈতিক দল জিততে পারে, তবে তৃণমূল এখানে কোনও আসন জিততে পারবে না।’ 

গত বৃহস্পতিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন কার্শিয়াঙের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। তবে সেই দলবদলকে পাত্তা দিতে চাননি শুভেন্দু। খানিকটা শ্লেষের সঙ্গেই দলত্যাগী বিধায়ককে ঠুকে তিনি বলেন, ‘উনি ২০২৪ সালে রাজু বিস্তার বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়ে ৫ হাজার ভোটও পাননি। এবার ওঁকে কার্শিয়াংয়ে টিকিট দেওয়া হতো না। উত্তরবঙ্গে তৃণমূলের খাতা খুলবে না।’ তিনি আরও বলেন, ‘মালদহ থেকে কোচবিহার পর্যন্ত তৃণমূল কোনও আসনে জিততে পারবে না।’

পাঁচ বছর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস বিজেপিকে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। ৫৪ আসনের মধ্যে প্রায় কুড়িটিতে জয় পেয়েছিল। তবে বিধানসভা ভোটের পরেই রায়গঞ্জ-কালিয়াগঞ্জ এবং আলিপুরদুয়ারের পদ্ম বিধায়করা ফুল বদলে ঘাসফুলে নাম লিখিয়েছিলেন। পরে ডিগবাজি খেয়ে নিজের পুরনো দলেই ফেরেন কালিয়াগঞ্জের বিধায়ক। দিনহাটা বিধানসভার উপনির্বাচনেও বিজেপির হাতে থাকা আসন ছিনিয়ে আনেন ঘাসফুলের প্রার্থী। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে শুধু কোচবিহার আসনে জয় পেয়েছিল শাসক দল। এবারে তৃণমূল নির্বাচনের আগেই উত্তরবঙ্গে সংগঠন মজবুত করা, সাধারণ মানুষকে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া ও বিশেষত চা বাগানের এলাকায় জোরদার প্রচার শুরু করেছে।

বাজ পড়ার আশঙ্কায় খালি করা হল স্টেডিয়াম, বন্ধ হয়ে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ

‘অভিনন্দন, চ্যাম্পিয়ন’, রেকর্ড ভাঙার জন্য মেসিকে শুভেচ্ছা ক্লোজের

‘আরও আনন্দ দেব’, পেনাল্টি মিসের পরে সমর্থকদের প্রতিশ্রুতি মেসির

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা