শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০৭টি আসন পেয়ে বাংলায় প্রথমবারের জন্য ক্ষমতাতে এসেছে গেরুয়া শিবির। বাংলার পাঁকে ফুটেছে পদ্ম। বিপুল জনাদেশ পেয়ে রাজ্যে এখন গেরুয়া ঝড়। আগামী ৯ মে ব্রিগেডে শপথ গ্রহণ করে বাংলায় পথ চলা শুরু করবে বিজেপির সরকার। কিন্তু কে হবেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী? এই জল্পনা চলছে রাজ্যজুড়ে। পাড়ার ঠেকে, রাস্তার মোড়ে, আড্ডায় এখন টপিক একটাই, কে মুখ্যমন্ত্রী? বিজেপির অন্দরে কান পাতলে শোনা যায়, দৌড়ে এগিয়ে রয়েছেন ভবানীপুর ও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এছাড়াও তালিকায় নাম রয়েছে স্বপন দাশগুপ্ত, শমীক ভট্টাচার্যের মতো বিজেপি নেতারও। যদিও গেরুয়া শিবিরের তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি। কিন্তু তার আগেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একটি বিশেষ পোস্ট। মূলত সেটি আমন্ত্রণ পত্র। যাতে মুখ্যমন্ত্রী হিসেবে নাম রয়েছে শুভেন্দু অধিকারীর।

আরও পডুন: বাংলায় তৃণমূল হারতেই বড়সড় বিপদের মুখে I-PAC! নেপথ্যে কী কারণ?

সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হওয়া আমন্ত্রণ পত্রটিতে কী লেখা রয়েছে? দেখা যাচ্ছে এই আমন্ত্রণ পত্রটি আগামী ৯মে-র। তাতে মুখ্যমন্ত্রী হিসেবে নাম উল্লেখ রয়েছে শুভেন্দু অধিকারীর। ব্রিগেডে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে সবাইকে যোগ দিতে আহ্বান জানানো হচ্ছে। সেই অমন্ত্রণ পত্র এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তা দেখেই নেটনাগরিকদের ধারণা, হয়তো এবার মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। কিন্তু তেমনটা কিছুই এখনও সিদ্ধান্ত হয়নি বলে স্পষ্ট জানিয়েছে বিজেপি। এখনও পর্যন্ত কে মুখ্যমন্ত্রী হবে সেটা ঠিক হয়নি, আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া আমন্ত্রণ পত্রটি ভুয়ো বলেও জানিয়েছে বিজেপি। আজ, বুধবার বিজেপির তরফে সোশ্যাল মিডিয়ায় সেটা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে।

আগামী ৯ মে রাজ্যে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। তার আগেই মুখ্যমন্ত্রী পদের চয়ন করবেন খোদ অমিত শাহ। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে গতকাল, মঙ্গলবারই বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচনের দায়িত্ব দেওয়া হয় শাহের কাঁধে। তাঁর সঙ্গে বাড়তি দায়িত্ব পান ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজি। বিজেপি সূত্রে খবর, আজ, বুধবার রাতেই শহরে আসছেন শাহ। উঠবেন নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে। সেখানে রাতে বিজেপির বাংলার নেতাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সেখানেই প্রাথমিকভাবে ঠিক হয়ে যাবে কে হবেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী। তারপরেই আগামিকাল, দুপুরে সল্টলেকে বিজেপির সদর দফতরে দলীয় বিধায়কদের নিয়ে বৈঠক করবেন শাহ। সেখানেই রীতি মেনে ঘোষিত হবে মুখ্যমন্ত্রীর নাম।

ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার সেনাবাহিনীর কর্নেল হিমাংশু বালি

আমেরিকা ও নাইজেরীয় সেনার যৌথ অভিযানে নিহত ১৭৫ আইএস জঙ্গি

চিনে নিন সেই ৪ অপরিচিত খেলোয়াড়কে যাঁরা প্রথমবার টিম ইন্ডিয়াতে সুযোগ পেয়েছেন

ইডি অফিসারদের উপর হামলার অভিযোগ, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ দুই তৃণমূলনেত্রী গ্রেফতার

ফের শেয়ার বাজারে বড় ধস, হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স, নিফটি

প্যাচপ্যাচে গরমে নাজেহাল দশা, আরও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষের বার্তা দিয়েও তেহরানকে বড় সতর্কবার্তা ট্রাম্পের

7000mAh ব্যাটারি সহ iQOO-র 5G গেমিং ফোনে মিলছে ১০ হাজার টাকা ছাড়

শিয়রে যুদ্ধ, মেশিন গান নিয়ে বিয়ের মণ্ডপে ইরানি তরুণরা

মিচেল-ইংলিসের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে ২২১ রানের লক্ষ্য দিল লখনউ

চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের ভিতর থেকে আধিকারিকের মরদেহ উদ্ধার

মাত্র ২০ টাকায় সম্পূর্ণ চার্জ, সবচেয়ে সস্তা বৈদ্যুতিন স্কুটারের কত দাম ?

‘রোমে স্বাগতম বন্ধু’, ইতালিতে পৌঁছানোর পর ভাইরাল মোদি-মেলানির নতুন সেলফি

হার্ট অ্যাটাকের সময় অ্যাসপিরিন কি সত্যিই জীবনদায়ী? কী বলছেন বিশেষজ্ঞরা