‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদের বহরমপুরের কর্ণসুবর্ণ রেলগেটে ট্রেন-পুলকারের মধ্যে দুর্ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। গেটম্যানের গাফিলতিতেই এত বড় দুর্ঘটনা ঘটেছে। এমনটাই দাবি ছিল স্থানীয়দের। যার ফলে মৃত্যু হয়েছে চার শিশু-সহ পাঁচজনের। এই দুর্ঘটনায় ইতিমধ্যে কড়া পদক্ষেপ নিয়েছে রেল। ওই গেটম্যানকে সাসপেন্ড করার পর গ্রেফতার করেছে পুলিশ। আর এই দুর্ঘটনায় কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আজ, শুক্রবার এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘গাফিলতি বরদাস্ত করা হবে না। রাজ্যের পুলিশ ইতিমধ্যেই রেলওয়ের গেটম্যানকে গ্রেফতার করেছে। এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে। আমি কথা দিচ্ছি, যারা দোষী সাব্যস্ত হবেন, তাঁদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।’

এদিন সকালে মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুরের মাঝের রেল গেটেই দুর্ঘটনাটি ঘটে। প্রথমে ওই রেলগেটটি বন্ধ ছিল। হাওড়া-নবদ্বীপ এক্সপ্রেস চলে যাওয়ার পরেই গেটম্যান ক্রসিং খুলে দেন বলে অভিযোগ। সেই সময়ে পড়ুয়াদের নিয়ে রেল লাইন পেরোচ্ছিল একটি স্কুল ভ্যান, তাদের পাশেই ছিলেন এক সাইকেল আরোহী। এরকম লাইন পারাপারের সময়ে লেভেল ক্রসিং নামিয়ে দেয় গেটম্যান। যার ফলে মাঝপথে আটকে যায় ওই পুলকার ও সাইকেল আরোহী। তখনই তীব্র গতিতে চলে আসে নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার। সজোরে ধাক্কা মারে পড়ুয়া বোঝাই পুলকার ও সাইকেল আরোহীকে। যার ফলে গুরুতর জখম হন ওই সাইকেল আরোহী ও পুলকারে থাকা নয় জন পড়ুয়া সহ চালক। এই দুর্ঘটনা দেখে তড়িঘড়ি উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দ্রুত উদ্ধার করে আহত পড়ুয়াদের হাসপাতালে ভর্তি করা হয়। যদিও কর্তব্যরত চিকিৎসকরা প্রথমে তিনজন পরে আরও দুজনের মৃত্যুর কথা ঘোষণা করেন। এখন সঙ্কটজনক কয়েকজন পড়ুয়া। 

আরও পডুন: মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

সেই ঘটনার খবর পেয়েই মুর্শিদাবাদের জেলাশাসকের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। দুর্ঘটনাস্থলে যান রাজ্যের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। এই বিষয়ে মুখ্যমন্ত্রী এক্সে আরও লিখেছেন, ‘আমি প্রশাসনকে নির্দেশ দিয়েছি আহত ও মৃতদের পরিবারগুলিকে সব ধরনের সাহায্য করার জন্য। মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ ইতিমধ্যেই হাসপাতালে গিয়েছেন। পরিস্থিতির উপর নজর রাখছেন। জেলাশাসক ও পুলিশ সুপার সকাল থেকেই ঘটনাস্থলে রয়েছেন। চিকিৎসাধীনদের যাতে সর্বোত্তম চিকিৎসা দেওয়া যায়, তা আমরা দেখছি। স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় ব্যক্তিগতভাবে পরিস্থিতির তদারকি করছেন।’

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

পুজোর ছুটিতে ভিড় এড়াতে চান? ঘুরে আসুন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি

১৭ সেপ্টেম্বর কন্যারাশিতে গমন সূর্যের, ভাগ্যের চাকা ঘুরবে ৫ রাশির জাতকদের

শনির ঘরে মঙ্গলের প্রবেশ! নক্ষত্র বদলে ৪ রাশির জাতকদের চমকাবে ভাগ্য

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল