মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

মুর্শিদাবাদে স্কুল ভ্যানে রেলের ধাক্কায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ জন। শুক্রবার (১৭ জুলাই) নিমতি তা-কাটোয়া লোকালের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই স্কুল পড়ুয়া-সহ তিনজনের।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদে স্কুল ভ্যানে রেলের ধাক্কায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ জন। শুক্রবার (১৭ জুলাই) নিমতিতা-কাটোয়া লোকালের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই স্কুল পড়ুয়া-সহ তিনজনের। আর গুরুতর জখম অবস্থায় তিন পড়ুয়া ও গাড়ির চালককে ভর্তি করানো হয় মুর্শিদাবাদ মেডিক্যালে। দুপুরে ইশানুর রহমান (৫) ও তমান্না পারভিন (৭) নামে আরও দুই পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে। তবে শুক্রবার দুর্ঘটনার পরপরই তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। বিক্ষোভ দেখান স্থানীয়রা। তবে পুলিশের তৎপরতায় এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বহরমপুর পুলিশ জানিয়েছে, গাড়িতে চালক ও সাত জন পড়ুয়া ছিল। ঘটনাস্থলেই ফারহানা বেগম (৭) ও জেসিকা শবনমের (৮) মৃত্যু হয়। সেই সময়ে রেল লাইন পেরোচ্ছিলেন জামশেদ শেখ (৫০) নামে এক ব্যক্তি। ট্রেনের ধাক্কায় তাঁরও মৃত্যু হয়েছে। স্কুল ভ্যানের বাকি পাঁচ পড়ুয়াকে কর্ণসুবর্ণ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে ইশানুর রহমান, তামান্না পারভিন, আনিশা খাতুন ও চালক সাহেব শেখকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। আজ দুপুরে সেখানে ইশানুর ও তামান্নার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

আজ সকাল সাতটা নাগাদ মুর্শিদাবাদের বহরমপুর থানার কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝের ২৪এ/২ নম্বর রেলগেটে ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময়ে প্রথমে ওই জায়গায় দিয়ে নবদ্বীপ প্যাসেঞ্জার যাওয়ার জন্য রেলগেট বন্ধ ছিল। সেই ট্রেনটি চলে যাওয়ার পর গেট খুলে দেওয়া হয়। তখনই অপেক্ষায় থাকা যানবাহন রেললাইন পার হতে শুরু করে। কিছু গাড়ি বেরিয়ে গেলেও একটি পুলকার ও সাইকেল আরোহী যখন রেললাইনের মাঝে ছিলেন, তখনই লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ করে দেন গেটম্যান। যার ফলে পুলকার ও সাইকেল আরোহী আটকে পড়ে। ঠিক সেই সময়ে দ্রুতগতিতে নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন এসে পুলকার ও সাইকেল আরোহীকে ধাক্কা মারে। প্রবল ধাক্কায় পুলকারটি ক্ষতিগ্রস্ত হয় এবং ভিতরে থাকা অন্তত ১০ জন পড়ুয়া আহত হয়। সব মিলিয়ে এই ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। গোটা ঘটনায় রেলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। গেটম্যানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝের লেভেল ক্রসিংয়ের গেটম্যানকে সাসপেন্ডের পর গ্রেফতার করে পুলিশের হাতে তুলে দিয়েছে রেল। সাসপেন্ড করা হয়েছে সুপারভাইজারকেও। গোটা ঘটনার তদন্তের জন্য সাত সদস্যের টিম গঠন করেছে পূর্ব রেল। এদিকে দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। লেভেল ক্রসিংয়ের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

ট্রাফিক গার্ডদের হয়ে ট্রাক চালকদের কাছ থেকে টাকা আদায়, ডানকুনিতে বড় চক্রের হদিশ, গ্রেফতার ১

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?

২০ ‘বিদ্রোহী’ সাংসদকে জবাবের জন্য ২১ দিন সময় দিলেন স্পিকার ওম বিড়লা

ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমন্ত অবস্থায় মর্মান্তিক মৃত্যু দুই শিশুর