‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে শিল্পের জোয়ার আনতে বদ্ধপরিকর বিজেপি সরকার। বিগত ১৫ বছরে বাংলায় শিল্পকে শ্মশানে পরিণত করেছিল তৃণমূল কংগ্রেস। খাদের ধারে চলে গিয়েছে বাংলার শিল্পনীতি। সেই জায়গা থেকে হাল ফেরাতেই রাজ্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া শিল্পপতিদের বিনিয়োগের জন্য ফের আহ্বান জানাচ্ছে বিজেপি সরকার। আর শিল্পপতিদের বারবার বার্তা দেওয়া হচ্ছে সহজে জমির ব্যবস্থা করে দেওয়া হবে। তবে জোর করে কোনও জমি অধিগ্রহণ হবে না। সিঙ্গুর বা নন্দীগ্রাম হবে না আর বাংলায়, আজ, শুক্রবার তেমনটাই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন বাঁকুড়ার মেজিয়ায় একটি বেসরকারি ইস্পাত তৈরির কারখানার প্ল্যান্টের উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘এখানে হাজার কোটি টাকার বিনিয়োগ হতে চলেছে। প্রচুর মানুষের কর্মসংস্থান হবে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এইসব জায়গায় শিল্প না আনতে পারলে এখানকার পরিকাঠামোগত উন্নয়ন সম্ভব নয়। অনুসারী শিল্পের প্রসারও ঘটবে না। এর ফলে যেটা হচ্ছে, এই অঞ্চলের প্রত্যেকটা গ্রাম থেকে হাজার হাজার ছেলে কাজের খোঁজে বাইরের রাজ্যে চলে গেছে। তাঁদের ফিরিয়ে আনতে হবে। তবে শিল্প করতে গিয়ে জোর করে জমি অধিগ্রহণ করা যাবে না। সরকারের নিজস্ব পলিসি রয়েছে। তাকেই কাজে লাগাতে হবে।’

আরও পডুন: ৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘এই বৃহৎ বিনিয়োগের ফলে যেমন পরিযায়ী যুবকদের ঘরে ফিরিয়ে আনা সম্ভব হবে, তেমনই রাজ্যের নিজস্ব অর্থনীতির ভিত আরও মজবুত হবে। বাংলা আজকে বেঁচে গিয়েছে। কারণ বাংলায় বিজেপি সরকার এসেছে। তৃণমূল ক্ষমতাতে ফিরলে, এই কারখানাটা ওড়িশাতে চলে যেত। আমি সমস্ত শিল্পপতিদের আশ্বস্ত করতে চাই। কারখানার গেটে কেউ আর তালা ঝোলাতে পারবে না। কেউ তোলাবাজি করবে না, হাত পেতে টাকা চাইবে না। কারণ গুন্ডাদমন বিল রাজ্যে লাগু হয়ে গিয়েছে। সব সায়েস্তা হয়ে যাবে।’

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই