৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

Share:

নিজস্ব প্রতিনিধি: কসবার ‘ত্রাস’ বিশ্বজিৎ পোদ্দার তথা সোনা পাপ্পুর বিরুদ্ধে জমি দুর্নীতি মামলায় চার্জশিট দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কলকাতার নগর দায়রা আদালতে চার্জশিট পেশ করেছে ইডি। চার্জশিটে সোনা পাপ্পুর বিরুদ্ধে প্রায় ৩৮ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। ১০০ পাতার চার্জশিট জমা দেওয়া হয়েছে। এই মামলায় মোট ২০০ জনের সাক্ষী রয়েছে। প্রবীণদের জমি ভয় দেখিয়ে জোর করে দখল এবং বেআইনি নির্মাণ-সহ একাধিক অভিযোগ রয়েছে সোনা পাপ্পুর বিরুদ্ধে। আরও অভিযোগ, এই দুর্নীতিতে তাঁকে পুরোপুরি মদত দিয়েছেন দুর্নীতিগ্রস্থ প্রাক্তন পুলিশ অফিসার শান্তনু সিনহা বিশ্বাস। তাঁর সাহায্যেই এমন অপরাধমূলক কাজ করত সোনা পাপ্পু।

পুলিশ অফিসারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সোনা পাপ্পুর। আর তাঁর বিরুদ্ধে জমি দুর্নীতি ও সেই সংক্রান্ত আর্থিক লেনদেন মামলার তদন্ত করছে ইডি। সেই মামলার প্রেক্ষিতেই এবার আদালতে সোনা পাপ্পুর বিরুদ্ধে ১০০ পাতার চার্জশিট জমা দিল ইডি। যেখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, প্রভাব খাটিয়ে এলাকার প্রবীণ নাগরিকদের থেকে জমি কেড়ে নিয়ে বেআইনিভাবে নির্মাণ করত সোনা পাপ্পু। এই মামলায় আরও একজন অভিযুক্ত জয় কামদার। শান্তনুর সঙ্গে তাঁরও ঘনিষ্ঠতা ছিল। সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশি চালিয়ে বেআইনি অস্ত্র উদ্ধার করা হয়েছে। যার লাইসেন্স ছিল জয় কামদারের স্ত্রীর নামে।

জানা যায়, ওই পিস্তল কেনার ১৫ দিনের মধ্যে রবীন্দ্র সরোবরের কাকুলিয়া রোডে সোনা পাপ্পুর সঙ্গে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এরপর দীর্ঘদিন পলাতক ছিল সোনা পাপ্পু। তাঁর বাড়িতে তল্লাশি চালায় ইডি। অবশেষে মে মাসের দ্বিতীয় সপ্তাহে দীর্ঘ ১০ ঘন্টা ম্যারাথন জেরার পর গ্রেফতার হয় সোনা পাপ্পু। তবে জেরার সময়ে তাঁর বয়ানে অসঙ্গতি পান ইডি আধিকারিকরা। তথ্য গোপনের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এদিকে জমি দখল মামলায় গ্রেফতার হয়েছেন কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহাও। দিন কয়েক আগে তাঁর বিরুদ্ধেও প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে ইডি। তাতে তদন্তকারীরা উল্লেখ করেছেন, দুর্নীতি করে প্রায় তিন কোটি টাকা আত্মসাৎ করেছেন শান্তনু। অঙ্কটা আরও বাড়তে পারে। ১১৪ পাতার মূল চার্জশিটে রয়েছে ২৬ জন সাক্ষীর বয়ান রয়েছে।

অভিযোগ, নির্মাণকারী, পুলিশ ও দুষ্কৃতীদের সিন্ডিকেট সমন্বয়ে জমি দখল ও বেআইনি কার্যকলাপ চালিয়ে এই দুর্নীতি করেছেন তিনি। চার্জশিটে তাঁর আয়-ব্যয়ের সঙ্গতি পাওয়া যায়নি বলেও চার্জশিটে উল্লেখ করেছে ইডি। মে মাসে কসবার ‘ত্রাস’ সোনা পাপ্পুর বিরুদ্ধে তদন্তে নেমে ইডির নজরে এসেছিলেন তিনি। তাঁর বেআইনি সম্পত্তির খোঁজ পায় পুলিশ। এরপর তদন্তে জানা যায়, নিজের প্রভাব খাটিয়ে কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বেআইনিভাবে জমি দখল করে সিন্ডিকেট চালিয়েছেন শান্তনু। জয় কামদারের সঙ্গে একযোগে শান্তনু জেলায় জেলায় জমি দখল করে রিয়াল এস্টেটের ব্যবসা শুরু করেছিলেন।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা