‘তারকেশ্বরকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্রে পরিণত করব,’ ঘোষণা করলেন শুভেন্দু

Share:

নিজস্ব প্রতিনিধি: হুগলির তারকেশ্বর মন্দিরকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্রে পরিণত করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, মঙ্গলবার তারকেশ্বরে শ্রাবণী মেলার উদ্বোধনে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়েই এই ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘আগের সরকার চোখ বন্ধ করে রেখেছিল। এ বার তারকেশ্বর ধামকে আন্তর্জাতিক মানের তীর্থক্ষেত্র হিসেবে গড়ে তোলা হবে। শ্রাবণী মেলাকে জাতীয় মেলার উচ্চতায় তুলে নিয়ে যাওয়া হবে। উজ্জয়িনীর মহাকাল, কাশীর বিশ্বনাথ মন্দিরের মতো তারকেশ্বর মন্দিরকে সাজিয়ে তোলা হবে। পূর্বতন সরকার একচোখে দেখত। শুধুই তোষণের রাজনীতি করে গিয়েছে। কোনওদিনও তারকেশ্বরের দিকে তাকিয়ে দেখেনি। তোষণ ও ভোটব্যাঙ্কের রাজনীতিতে ব্যস্ত ছিল ওরা। তারকেশ্বর এতদিন অবহেলিত ছিল। পুণ্যার্থীরা জল সংগ্রহ করে ৩০ কিমি পায়ে হেঁটে রোদ-বৃষ্টির মধ্যে তাঁরা এখানে আসেন। সরকারের পক্ষ থেকে ব্যবস্থা সামান্য ছিল। গোটা কয়েক সিভিক ভলান্টিয়ারকে দাঁড় করিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করে দায়িত্ব এড়িয়ে যেত তৃণমূল সরকার। এখন আমাদের সরকার, সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান দিয়ে এগিয়ে যাবে।’

আরও পডুন: ‘ক্যামাক স্ট্রিটের জন্য দলটাই উঠে গেল,’ অভিষেককে ফের নিশানা কল্যাণের

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘এবারের শ্রাবণী মেলা মধুময় ও সুখকর হবে। ৬৫ দিনে যে টুকু ফাঁক ফোকড় রয়ে গেল, আগামী দিনে সবটা পূরণ করব। আমি উত্তরপ্রদেশের যোগীজিকে দেখে অনুপ্রাণিত। সেখানেও তো জলযাত্রীদের উপর পুষ্পবৃষ্টি করা হয়। এখানেও যদি আবহাওয়া ভাল থাকে তাহলে পুষ্পবৃষ্টি হবে। পরিবহণ দফতরের কপ্টার থেকে সেই কাজ করা হবে। বর্তমান সরকার তীর্থক্ষেত্র সার্কিট করবে। তার জন্য আগামী ২ বছরের জন্য ১ হাজার কোটি টাকা বাজেটে বরাদ্দ করা হয়েছে। তারকেশ্বর তার মধ্যে রয়েছে। আমাদের সরকার জগন্নাথ দেবের রথযাত্রাকেও বর্ণময় করে তুলেছ। একই ভাবে তারকেশ্বরের পুণ্যধাম নিয়ে উদ্যোগ নিয়েছি। সরকারি সেবা কেন্দ্র থাকবে। জল ওআরএসের মতো স্বাস্থ্য পরিষেবা থাকবে। প্রশাসন ও পুলিশ শ্রাবণী মেলায় আসা পুণ্যার্থীদের জন্য যানজট নিয়ন্ত্রণ করবে।’

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের