‘ক্যামাক স্ট্রিটের জন্য দলটাই উঠে গেল,’ অভিষেককে ফের নিশানা কল্যাণের

Share:

নিজস্ব প্রতিনিধি: আর কোনও রাখঢাক নয়। এবার তৃণমূল ভেঙে যাওয়া বা বলা চলে উঠে যাওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন কল্য়াণ বন্দ্যোপাধ্যায়। সুমিত রায়, অনুব্রত মণ্ডল থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সবাইকে একযোগে আক্রমণ করতে গিয়ে অভিষেককেই কাঠগড়ায় তুলেছেন শ্রীরামপুরের সাংসদ। আজ, মঙ্গলবার কল্যাণ বলেন, ‘ক্যামাক স্ট্রিটে সুমিত রায়ের সঙ্গে যারা কথা বলতো, সংগঠন চালানোর জন্য তাঁরাই বেশি কথাবার্তা বলেছে। তাঁদের এখন ডেকে ডেকে পুলিশ বলছে, ওই শালবনির কেসের সঙ্গে যোগ আছে সুমিতের। বেশি যদি বাড়াবাড়ি কর ঢুকিয়ে দেব জেলে। এটা এখন পুলিশের পিকচার হয়ে গিয়েছে। বলছে, হয় ঋতব্রতর ক্যাম্পে যাও, না হলে ধরে নেব। সুমিত রায়ের জন্য আজ অসংখ্য ছেলে এই চাপের মুখে পড়ছে। ক্যামাক স্ট্রিটটা শেষ করে দিল আমাদের।’

আরও পডুন: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জেরে ভাসবে বাংলা! কলকাতার জন্য সতর্কতা জারি

তিনি আরও বলেন, ‘সুমিত দিনে দু’বার কথা বললে ওরাই ভাবতো জীবন ধন্য হয়ে গিয়েছে। যখন আমি আইপ্যাকের বিরুদ্ধে সমালোচনা করেছি তখন তো আমার পাশে কেউ দাঁড়ায়নি। আইপ্যাকের থেকে সব সুবিধা নিয়েছো, নিজেদের নেতা বলে প্রতিষ্ঠা করেছো। নিজেদের অভিষেকের লোক বলে চাপ সৃষ্টি করেছ। আজ তারা অভিষেকের বিরুদ্ধে বলছে। আজ, যাঁরা বিক্ষুব্ধ, তাঁরাই তো অভিষেকের সঙ্গে ছিলে। তোমরাই তো ওর থেকে সব পেয়েছ। তোমরাই তো আইপ্যাককে মাথায় তুলেছ। সেই কারণেই তো দলের এই হাল।’

বেনজির আক্রমণ করতে গিয়ে কল্যাণ আরও বলেন, ‘আজ, অনুব্রত, সুমিত, এরা এত চুরি কীভাবে করল? অভিষেকের মাথায় হাত ছিল বলে। সেই সাহসটা পেয়েছে ওরা। ঋতব্রত তো ধর্ষণে অভিযুক্ত ছিল। তাঁকে দলে নিয়েছিল অভিষেক। আজ দেখুন দলের অবস্থা কি করে দিয়েছে।’

সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

উৎসবের মুখে স্বস্তি যোগ্য শিক্ষকদের, সুুপ্রিম নির্দেশে ৩১ মে পর্যন্ত চাকরি বহাল

মাগুরার আট বছরের শিশুর ধর্ষণ-হত্যা মামলায় দিদির শ্বশুরের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে দমকলকে নিয়ে হানা দিল পুলিশ

‘পুরনো শাবানা জেগে উঠেছে’, সিজেপি-র বিক্ষোভে সামিল হওয়ায় স্ত্রীকে নিয়ে গর্বিত জাভেদ আখতার

‘চাকরি ফেরালে ভগবান রূপে পুজো, নাহলে…’ মুখ খুললেন শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস