পূর্ব মেদিনীপুরে রবিবাসরীয় নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিলেন শুভেন্দু

Share:

নিজস্ব প্রতিনিধি,পাঁশকুড়া: আশীর্বাদ করুন যাতে নন্দীগ্রামের মতো ভবানীপুরে মুখ্যমন্ত্রীকেও হারাতে পারি।বিজেপি জিতলে চাকরি প্রার্থীদের বয়স আরো ৫ বছর ছাড়ের ঘোষণা শুভেন্দুর। রবিবার সকাল থেকে ছিল রবিবাসরীয় প্রচারে মেগা শো পূর্ব মেদিনীপুরে।একদিকে প্রচারে ঝড় তুলছেন শুভেন্দু,অন্যদিকে ময়নায় প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Bandopadhay)।আবার নন্দকুমারে প্রচারে যোগী আদিত্যনাথ।পশ্চিম পাঁশকুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সিন্টু সেনাপতির সমর্থনে পাশকুড়ার বাংলো মোড় থেকে পাঁশকুড়া স্টেশন পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সেই শোভাযাত্রায় সুসজ্জিত হুড খোলা গাড়িতে অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)।

সাথে ছিলেন পশ্চিম পাঁশকুড়া বিধানসভার প্রার্থী সিন্টু সেনাপতি(Sintu Senapati)। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব ও কয়েক হাজার কর্মী – সমর্থকরা।এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রোড শো শেষে পাঁশকুড়া স্টেশনে সভা মঞ্চ থেকে বলেন “আপনাদের আশীর্বাদ আমার ওপরেও দরকার ,যাতে আমি আরেকবার নন্দীগ্রামের মত ভবানীপুরে মাননীয়াকে হারাতে পারি। চারিদিকে ঝড় উঠেছে পদ্ম পদ্ম পদ্ম পিসিমণি জব্দ।১ লা জুন থেকে মা বোনেরা ১৫০০ নয়, ৩০০০ পাচ্ছেন।

বেকার যুবক যুবতী ১লা জুন আর মাত্র দেড় মাস তারপর থেকে চাকরি না পাওয়া পর্যন্ত ৩০০০ টাকা পাবেন। বার্ধক্য ভাতা ,বিধবা ভাতা ,দিব্যাঙ্গ ভাতা ১০০০ টাকা অতীত ,২০০০ করে পাবে। চাকরির পরীক্ষার বয়স আরো পাঁচ বছর ছাড় দেওয়া হবে। চাকরির পরীক্ষায় বসার ফি আর লাগবেনা।আলু চাষী, ফুল উৎপাদন ব্লকে ব্লকে হিমঘর ও ঠান্ডা ঘর করে দেবো। মহারাষ্ট্র ও গুজরাটের মতো একদম শীততাপ নিয়ন্ত্রিত ট্রেন ছাড়বে পাঁশকুড়া স্টেশন থেকে। ফুল চলে যাবে দক্ষিণ ভারতে।”নির্বাচনকে সামনে রেখে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিলেন শুভেন্দু অধিকারী।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার