‘সিপিএম এখন তৃণমূলের বন্ধু,’ খোঁচা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: সাঁইবাড়ি হত্যাকাণ্ড, আমতায় কংগ্রেস কর্মীদের উপর অত্যাচার থেকে শুরু করে সিপিএমের একাধিক সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে জন্ম হয়েছে তৃণমূলের। সিপিএমের অরাজকতা দূর করতেই তৃণমূল আন্দোলন করেছিল। ৩৪ বছরের জগদ্দল পাথরকে সরিয়ে তৃণমূল ক্ষমতাতে এসেছিল। কিন্তু আজ সেই চরম শত্রু সিপিএমের সঙ্গেই হাত মিলিয়েছে তৃণমূল। আর সেই বিষয়কে কেন্দ্র করে খোঁচা দিতে ছাড়লেন না রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, রবিবার সল্টলেকে দলীয় দফতর থেকে সিপিএম ও তৃণমূলের বিরুদ্ধে একযোগে তোপ দেগে শুভেন্দু বলেছেন, ‘একসময় যে তৃণমূল কংগ্রেস ৩৪ বছরের বাম শাসনের বিরুদ্ধে আন্দোলনের ভিতের উপর তৈরি হয়েছিল, সেই তৃণমূলের সঙ্গেই এখন সিপিএমের রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। সাঁইবাড়ি, মরিচঝাঁপি, নন্দীগ্রাম, নেতাইয়ের মতো ঘটনাগুলিকে সামনে রেখেই একসময় তৃণমূলের রাজনৈতিক উত্থান হয়েছিল। বর্তমানে সেই সিপিএম তৃণমূলের বন্ধু হয়ে উঠেছে। বিধানসভাতেও সম্প্রতি তার নজির দেখা গিয়েছে।’

আরও পডুন: টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে লাশ, উড়ালপুরের নিচ থেকে উদ্ধার যুবকের পচাগলা দেহ, চাঞ্চল্য দুর্গাপুরে

শুভেন্দু আরও বলেন, ‘কেরলমে এসআইআর খুব ভাল কারণ কংগ্রেস ওখানে ক্ষমতাতে আছে। আপনারা একসঙ্গে যৌথভাবে কেরলমে আন্দোলন করুন। শুধু পশ্চিমবঙ্গের বিহারে কেন করবেন, কেরলম, তিরুবনন্তপুরমে গিয়ে আন্দোলন করুন। রাহুল গান্ধি, মমতা বন্দ্যোপাধ্যায়, এম এ বেবি একসঙ্গে গিয়ে আন্দোলন করুন। যখন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল, তখন কংগ্রেস থেকে ঘাড় ধাক্কা খেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যে কমিউনিস্ট শাসনকে শেষ করার জন্য ওনাকে আশ্রয় দিয়েছিলেন অটলজি। সিপিএম এখন ওঁদের বন্ধু হয়েছে। যে তৃণমূল কংগ্রেস সিপিএমের অত্যাচারের বিরুদ্ধে প্রতিষ্ঠা হয়েছিল, সেই মমতা তৃণমূল কংগ্রেস সিপিএমের সঙ্গে হাত মেলালেন। আবার যাঁরা টুকরে টুকরে গ্যাং যাঁরা ভারতের সংবিধানকে চ্যালেঞ্জ করেন, পহেলগাঁম গণহত্যা নিয়ে কোনও প্রতিবাদ করেন না, অপারেশন সিঁদুর নিয়ে কোনও ধন্যবাদ মিছিল করেন না, পাকিস্তান কেন আক্রান্ত হলে জবাব চাই জবাব দাও বলেন। আমার কাছে দুবার হারা নতুন পার্টির নতুন নেত্রী, যাঁর ঘাসের উপর জোড়াফুল প্রতীক হারিয়ে গিয়েছে, তৃণমূল কংগ্রেসের ব্যানারও গিয়েছে। তিনিও আজাদি স্লোগান দিয়েছেন।’

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত ১৭

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

অবসরপ্রাপ্ত রেলকর্মীর অ্যাকাউন্ট থেকে গায়েব কয়েক কোটি, লুট সোনার গহনাও, গ্রেফতার পরিচারিকা

ফুটবল খেলতে খেলতেই মাটিতে লুটিয়ে পড়লেন খেলোয়াড়, তার পরেই ঘটল মর্মান্তিক ঘটনা

ফের আক্রান্ত কুণাল, হাতুড়ি দিয়ে মমতাপন্থী বিধায়কের উপর হামলা দুষ্কৃতীদের

টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে লাশ, দুর্গাপুরের উড়ালপুরের নিচ থেকে উদ্ধার যুবকের পচাগলা দেহ

ফিরছেন রোহিত-বিরাট, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভারতের সম্ভাব্য একাদশ

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

ধর্ষণের খবর ছড়াতেই গভীর রাতে পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে প্রবল ছাত্র বিক্ষোভ, ঘটল অগ্নিসংযোগের ঘটনা

কয়েকদিনের দুর্যোগের পর স্বস্তি, রবিতে কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ভয়াবহ দুর্ঘটনা! ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৪

‘সিপিএম এখন তৃণমূলের বন্ধু,’ খোঁচা শুভেন্দুর

ধানের জমি থেকে উদ্ধার তিন হাতির নিথর দেহ, বিদ্যুতের তারে জড়িয়েই কি মর্মান্তিক মৃত্যু?

বিরাট-গম্ভীরের মধ্যে কি ফের ফাটল? ভাইরাল ভিডিও ঘিরে জোর চর্চা