বাংলাদেশি মুসলিমরা থাকবে না, ঝাড়াই বাছাই হয়ে যাওয়া উচিত, হুমকি শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি ,নন্দীগ্রাম : SIR এর ফলে বাংলায় ৯১ লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। এখনো প্রায় ২০ লক্ষ ভোটারের শুনানি হয়নি। বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। এই সমস্ত ভোটাররা যাবে কোথায় কি হবে তাদের ভবিষ্যত? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মঙ্গলবার দুপুরে রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা তথা নন্দীগ্রাম ও ভবানীপুর দুটি বিধানসভার বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) বলেন, ” কোনো বাংলাদেশি মুসলিমদের নাম ভোটার তালিকায় থাকবে না। ঝাড়াই বাছাই হয়ে যাওয়া দরকার। সুপ্রিমকোর্টতো বলেই দিয়েছে এবার না ভোট দিতে পারলে পরের বার দেবেন। সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে নির্বাচন কমিশন। “

মঙ্গলবার নন্দীগ্রাম বিধানসভার নন্দীগ্রাম -২ ব্লকের খোদামবাড়ি এক নম্বর অঞ্চল এলাকায় জনসংযোগ প্রচার কর্মসূচিতে যোগদান করেন তিনি। প্রচারে বেরিয়ে শুভেন্দু বলেন,” নন্দীগ্রামের মানুষকে কিছু দিতে পারি আর না পারি শান্তিতে রেখেছি। মঙ্গলবার ছিল হটস্পট নন্দীগ্রাম।একদিকে রাজ্যের বিরোধী দলনেতা তিনি প্রচার জনসংযোগ সারেন নন্দীগ্রামের(Nandigram) খোদামবারিতে,অন্যদিকে পবিত্র কর জনসংযোগ শুরু করেন নন্দীগ্রামের বাসুলি মায়ের মন্দিরে পুজো দিয়ে ।সোমবার নন্দীগ্রামের খোদামবাড়িতে প্রচার সেরেছেন শিষ্য। মঙ্গলবার সেই খোদামবাড়িতেই প্রচারে যান শুভেন্দু। গান্ধিমূর্তিতে মাল্যদান করে প্রচার শুরু করেন বিরোধী দলনেতা।এরপর নন্দীগ্রামের দিঘীপাড়াটে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ শুরু করেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী।

নন্দীগ্রামে বিষ্ণু মন্দিরে পুজো দেন।কর্মী সমর্থকরা পুষ্প বৃষ্টির মাধ্যমে শুভেচ্ছা জানান বিজেপি প্রার্থীকে।পথসভা থেকে শুভেন্দু বলেন গত ১৫ বছরে আরজি কর(R G Kar) থেকে নারী নির্যাতন হয়েছে এবারে বিজেপি সরকার গড়বে।আবাস যোজনার বাড়ি নিয়েও অঙ্গীকার করেন শুভেন্দু।শুধু ১ লক্ষ ২০ হাজারের ঘর নয়,৮০ হাজার টাকা দিয়ে সোলার প্লেট লাগিয়ে দেওয়া হবে যাতে ইলেকট্রিক বিলের খরচ না বহন করতে হয়।সাথে সাথে বাড়ি বাড়ি জল ও শৌচালয় নির্মাণের প্রতিশ্রুতিও দেন শুভেন্দু।ক্ষমতায় এলে মহিলাদের অ্যাকাউন্টে ৩০০০ টাকার ভাতা দেওয়া হবে বলে ঘোষণা করেন তিনি।

চোর সন্দেহে বালককে নৃশংস মারধর, বস্তায় ভরে নদীতে ফেলার চেষ্টা! চাঞ্চল্য রায়গঞ্জে

জিভে জল আনা শাপলা চিংড়ির ঘণ্ট, বাঙালিয়ানায় ভরপুর দুপুরের পারফেক্ট রেসিপি

ধর্মতলা নয়, শহিদ সমাবেশের জন্য কলকাতা চলো’র ডাক কালীঘাট তৃণমূলের

রথযাত্রার ভোগে আনুন নতুন স্বাদ! ঘরেই বানান দোকানের মতো কেশর জিলিপি

সরকারি নথিপত্র বিকৃতির অভিযোগে গ্রেফতার পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি

ঘর মোছার আগে জেনে নিন বাস্তুর এই নিয়ম, নইলে সুখ-শান্তিতে পড়তে পারে বাধা

‘একটি ফাউলেও শাস্তি পায়নি আর্জেন্টিনা’, বিস্ফোরক সুইস ডিফেন্ডার

সেবাশ্রয় কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR

রবিবার ছুটির দিনেও ভিজবে তিলোত্তমা! ৭ জেলায় জারি হলুদ সতর্কতা

সালসা উ‍ৎসব চলার মাঝেই এলোপাথাড়ি গুলি! কানাডার টরন্টোতে নিহত দুই, জখম আরও তিন

ইরানে অব্যাহত মার্কিন হামলা, হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা তেহরানের

ইরানের হামলায় ভয়ে কাঁপছে মধ্যপ্রাচ্যের দেশগুলি! ঘন ঘন বাজছে সাইরেন

বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুন কাণ্ডের তদন্তকারী অফিসার বদল

সন্দেহজনক কাজের ডেরা! প্রশাসনের স্ক্যানারে রাজ্যের ১২ জেলার মাদ্রাসা