‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: জরুরি অবস্থার বিরুদ্ধে প্রতিবাদ দেখিয়ে জেল খেটেছিলে ৩৭৫ জন। তাঁদের বলা হয় ‘লোকতন্ত্র সেনানী’। সেই ‘সেনানী’-দের এবার প্রাপ্য সম্মান দিল বিজেপি সরকার। ১৯৭৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে জারি করেছিলেন জরুরি অবস্থা। সেই জরুরি অবস্থার তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন বহু ব্য়ক্তি। গণতন্ত্রের পাশে দাঁড়িয়ে রাস্তায় নেমে জরুরি অবস্থার প্রতিবাদ করায় পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার হয়েছিলেন ৩৭৫। সেই ৩৭৫ জন ‘লোকতন্ত্র সেনানী’-দের আজ, রবিবার নবান্ন থেকে বিশেষ সম্মান দিলেন মুখ্যমন্ত্রী।

আরও পডুন: একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

এদিন ‘লোকতন্ত্র সেনানী’দের জন্য মাসিক ১০ হাজার টাকা ভাতা, বিনামূল্যে সরকারি বাসে ভ্রমণ ও সরকারি হাসপাতালে চিকিৎসা সহায়তার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। যদি সংবর্ধিত ব্যক্তি বেঁচে না থাকেন, তবে তাঁর স্ত্রী কিংবা স্বামী সমস্ত সুযোগসুবিধা ভোগ করবেন বলেও জানান শুভেন্দু অধিকারী। নবান্ন থেকে ‘লোকতন্ত্র সেনানী’দের সম্মান জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনারা যে আদর্শের বীজ বপণ করেছিলেন, যে ভিত্তি স্থাপনা করেছিলেন, সেই আদর্শের উপরে দাঁড়িয়ে আজ পশ্চিমবঙ্গে আমি মুখ্যমন্ত্রী হিসেবে বক্তব্য রাখার সুযোগ পাচ্ছি। এর সোপান যদি কেউ তৈরি করে থাকে, সেটা আপনারা। আপনাদের সোপানের উপর ভিত্তি করেই এই সরকারটা তৈরি হয়েছে। কয়েক দশক সময় লেগেছে। যাঁরা ১৯৭৫ সালে অমানবিক অত্যাচার সহ্য করেও মাথা উঁচু করে লড়াই করেছিলেন। যাঁরা ভারতবর্ষকে গণতন্ত্রের সুমহান একটি বৃহৎ রাষ্ট্রে পরিণত করেছেন এবং পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রে যাঁদের উল্লেখযোগ্য ভূমিকা এই পশ্চিমবঙ্গ থেকে ছিল। তাঁদের প্রত্যেককে আমি আমার অন্তর থেকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করি।’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘দয়া করে এই সম্মানটা আপনারা গ্রহণ করবেন, এটা আমার বিনীত আবেদন আপনাদের কাছে ৷ এটা এমন কিছুই নয়৷ জরুরি অবস্থার সময়ে এই মানুষগুলি গণ-আন্দোলন গড়ে না-তুললে ভারত আজ চীন বা উত্তর কোরিয়ার মতো দেশে পরিণত হতো।’

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল