সহধর্মিনীকে নিয়ে মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন স্বপন দেবনাথ

Share:

নিজস্ব প্রতিনিধি,পূর্বস্থলী: বুধবার সকাল থেকেই উৎসবের আবহ পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রে। মনোনয়ন জমা দেওয়ার আগে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিন শুরু করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী স্বপন দেবনাথ(Swapan Debnath)।বুধবার স্বপন দেবনাথ স্বস্ত্রীক স্থানীয় বিভিন্ন মন্দিরে পূজা দিয়ে আশীর্বাদ নেন। তারপর বিদ্যানগরে তাঁর বাড়ির সামনে থেকে হুডখোলা গাড়িতে চড়ে কালনা মহকুমা শাসকের দফতরের উদ্দেশ্যে রওনা দেন তিনি।

এই শোভাযাত্রায় ছিল উৎসবের আমেজ।বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে এগিয়েছে মিছিল।পাশাপাশি সর্বধর্ম সমন্বয়ের বার্তা নিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রার্থীর সমর্থনে রাস্তাজুড়ে ভিড় করেন বহু কর্মী-সমর্থক।জীবনের নানা কঠিন সময়ে যিনি তাঁর পাশে থেকেছেন, সেই সহধর্মিণীকেও এদিন পাশে পেলেন মন্ত্রী। বুধবার মনোনয়নের দিনে স্বামীর সঙ্গে মন্দিরে সকালে পুজো দিতে হাজির হন তিনি।

সব মিলিয়ে ধর্মীয় আবহ, সমর্থকদের উচ্ছ্বাস এবং রাজনৈতিক শক্তি প্রদর্শনের মধ্য দিয়ে মনোনয়ন যাত্রা হয়ে উঠল এক বর্ণাঢ্য শোভাযাত্রা। স্বপন দেবনাথ একটি পরিচিত মুখ। সারা বছর সাধারণ মানুষের সঙ্গে তার যোগাযোগ থাকে। উন্নয়ন তার একমাত্র লক্ষ্য। অত্যন্ত নম্র ভদ্র এই মানুষটি এলাকায় সকলের কাছে অতি প্রিয়। তাই এবারও তার জয়কে নিশ্চিত তাতে ১০০ ভাগ আশাবাদী তার সহধর্মিনী।প্রার্থী স্বপন দেবনাথ বলেন তিনি তার রাজনৈতিক গুরুর গলায় মাল্য দান করে এবং জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে নমিনেশন জমা দেওয়ার জন্য যাত্রা করেন।

চোখের চিকিৎসায় মিলবে বিদেশ যাওয়ার অনুমতি? বুধবার হাইকোর্টে অভিষেকের ভাগ্য নির্ধারণ

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব

ওজন কমাতে পারফেক্ট  স্ন্যাক্স, ঝটপট বানিয়ে নিন তেল ছাড়া কাবলি চিকেন স্যালাড

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!

‘ডিপফেক’-এর শিকার ম্রুণাল ঠাকুর, সোশ্যাল মিডিয়ায় আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি নায়িকার

হেলমেট পরে সেলফি তুললেই মিলবে ৫০০ টাকা! কৃষ্ণনগর পুলিশ জেলার অভিনব উদ্যোগ

স্কুলে ঢুকে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে ৩৪ বার কোপ, গ্রেফতার ২১ বছরের যুবক

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন

শুভেন্দুর চিনার পার্কের বাড়ি রেকি করেছিল ধৃত জঙ্গি হামিম!

‘হারলেই ইভিএম কারচুপি, জিতলেই সব ঠিক?’ প্রশান্ত কিশোরের জয় প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ