ভোটের আগে শান্তির বার্তা দিতে পথে-পথে ঘুরছেন বাউল শিল্পী

Share:

নিজস্ব প্রতিনিধি : ভোট যত এগিয়ে আসে তত রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসা বাসা বাঁধে। আসন্ন লোকসভা ভোটকে কেন্দ্র করে রাজ্যে যাতে হিংসার পরিবেশ তৈরি না হয় সেজন্য গান বাঁধলেন এক বাউলশিল্পী। নিজের লেখা দেহতত্বের গান গেয়েই সচেতনতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন পূর্ব বর্ধমান জেলার খাজা আনোয়ার বেড় এলাকার শিল্পী স্বপন দত্ত বাউল।

কোলে ডুগি। হাতে একতারা। আর এই নিয়েই রাজ্যের বিভিন্ন প্রান্তে পথে নেমেছেন বাউল শিল্পী স্বপন দত্ত বাউল। সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে নিজস্ব উদ্যোগে পথে নেমে পড়েছেন তিনি। তারকেশ্বর রেল স্টেশন, মন্দির চত্বর, বাস স্ট্যান্ড ও বিভিন্ন জনবহুল এলাকা ঘুরে জনগণকে সচেতন করার কাজ করে চলেছেন এই বাউল শিল্পী। এই কাজের জন্য তিনি কোনও পারিশ্রমিক নিচ্ছেন না। স্বাভাবিকভাবেই বাউল শিল্পীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে নির্বাচন কমিশন।

সম্প্রতি বর্ধমান জেলা প্রশাসনের নির্বাচন দফতরের তরফে বাউল শিল্পী স্বপন দত্ত বাউলকে সম্মানিত করা হয়েছে। এর আগেও নানা রাজনৈতিক হিংসার প্রতিবাদে পথে নেমেছিলেন এই বাউল শিল্পী। একটা সময়ে বীরভূমে রামপুরহাটে বগটুই গ্রামে গণহত্যার প্রতিবাদে পথে নেমেছিলেন তিনি। সেইসময় বর্ধমানের কার্জন গেট সংলগ্ন এলাকায় নিজের লেখা গায় গেয়ে প্রতিবাদ জানিয়েছিলেন ওই শিল্পী। শান্তি ও সম্প্রীতির বার্তা দিয়েছিলেন তিনি। শুধু রাজনৈতিক হিংসার ঘটনা নিয়েই নয়, করোনার সময়ে সচেতনতা বৃদ্ধিতেও এই বাউল শিল্পীর ভূমিকা ছিল সর্বজনবিদিত।

 

ভোজনরসিকদের জন্য দারুণ চমক! বানিয়ে নিন পুঁটি মাছের কেবাং

মারধর করে বাড়ি থেকে বের করে দিল ছেলে-বউমা, প্রতিবাদে রাস্তায় ধর্নায় বসলেন বৃদ্ধ দম্পতি

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ