রেলের ‘নো ডিউস’ সার্টিফিকেট পেলেন স্বপ্না বর্মন, মনোনয়ন নিয়ে কাটল জট

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার মনোনয়ন জমা দেওয়ার পথে আর কোনও আইনি বা প্রশাসনিক জটিলতা রইল না এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন-এর সামনে। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে ভারতীয় রেলের পক্ষ থেকে তাঁকে ‘নো ডিউস’ সার্টিফিকেট দেওয়া হয়েছে, ফলে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়ার ক্ষেত্রে সব বাধা কাটল।

উল্লেখ্য, ২০২০ সালে আলিপুরদুয়ার ডিভিশনে স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইনস্পেক্টর পদে যোগ দেন স্বপ্না। গত ১৬ মার্চ তিনি স্বেচ্ছায় চাকরি ছাড়ার জন্য আবেদন করেন। তবে এর আগেই, ৯ মার্চ একটি রাজনৈতিক সভায় যোগ দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনে রেল কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে তাঁর ইস্তফা গ্রহণ এবং প্রয়োজনীয় ছাড়পত্র না মেলায় মনোনয়ন জমা দেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনীর সামনে স্ট্যান্ড রোডে ভিন রাজ্যের বিজেপি কর্মীদের হামলা BLO’ দের মোটরসাইকেলে

এই জটিলতার নিরসনে তিনি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আবেদন জানান। আদালত নির্দেশ দেয়, পুনরায় ইস্তফাপত্র জমা দিতে হবে এবং ৪৮ ঘণ্টার মধ্যে রেল কর্তৃপক্ষকে বিষয়টি বিবেচনা করতে হবে। সেই নির্দেশ মেনেই শেষ পর্যন্ত রেল স্বপ্নার ইস্তফা প্রক্রিয়া সম্পূর্ণ করে এবং তাঁকে ‘নো ডিউস’ সার্টিফিকেট প্রদান করে। রেলের পক্ষের আইনজীবী জানান, স্বপ্না নিজের ভুল স্বীকার করে চিঠি দেওয়ার পরই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে, স্বপ্নার আইনজীবীও নিশ্চিত করেছেন যে, এখন আর তাঁর নির্বাচনে প্রার্থী হতে কোনও বাধা নেই।

এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস তাঁকে রাজগঞ্জ কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়েছে তাঁর প্রচার। আগামী বুধবার তাঁর সমর্থনে সভা করতে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বপ্না নিজেও জানিয়েছেন, সমস্ত আইনি জট কেটে যাওয়ায় এখন তিনি পুরোপুরি নির্বাচনী প্রচারে মনোনিবেশ করেছেন।

বাড়িতেই বানান হোটেলের কায়দায় মশলাদার সোয়া চাপ, স্বাদে হার মানবে আমিষ পদও

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অশ্লীল মন্তব্য সোশ্যাল মিডিয়ায়, গ্রেফতার ২

IPL-এ ‘রান মেশিন’ হয়ে উঠেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান, জিতে নেবেন অরেঞ্জ ক্যাপ?

ওমানে গাড়ির ভিতরে চার বাংলাদেশির রহস্যজনক মৃত্যু

তিলজলা অগ্নিকাণ্ডে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড দমকলের আধিকারিক

মাথায় হেলমেট না থাকায় তিনদিনে ৩ হাজার চালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা পুলিশের

দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, উত্তরবঙ্গে আজও বৃষ্টির পূর্বাভাস

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

‘লড়াই নয়, একসঙ্গে কাজ হোক’, ট্রাম্পকে বার্তা চিনা প্রেসিডেন্টের

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রূপশ্রী প্রকল্পের টাকা কবে মিলবে? বৈশাখ মাসে বিয়ের লগ্নে চিন্তায় পাত্রীদের পরিবারগুলি

দিল্লিতে ফিরল নির্ভয়ার স্মৃতি , চলন্ত বাসে গণধর্ষণ তরুণীকে

প্রাক্তন সিপিএম সাংসদ সুধাংশু শীল প্রয়াত