SIR জুজু: গোপন ডেরা থেকে বাংলাদেশ ফিরতে গিয়ে সীমান্তে গ্রেফতার ৪৫ অনুপ্রবেশকারী

Share:

নিজস্ব প্রতিনিধি, স্বরূপনগর: ফের বাংলাদেশে যাওয়ার আগে ৪৫ জন বাংলাদেশি গ্রেফতার।গত ৪৮ ঘণ্টায় শিশু -মহিলা -পুরুষ সহ ৫৬ জন বাংলাদেশি বিএসএফের(BSF) হাতে আটক। বিএসএফের পক্ষ থেকে বাংলাদেশিদের তুলে দেওয়া হয় স্বরূপনগর থানার হাতে।বাংলাদেশে যাওয়ার আগে উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমা স্বরূপনগরের বিভিন্ন সীমান্ত থেকে শিশু – মহিলা -পুরুষ সহ মোট ৪৫ জন বাংলাদেশিকে আটক করে বিএসএফ(BSF)।এরপর স্বরূপনগর থানার হাতে তুলে দিল বিএসএফের ১৪৩ নাম্বার ব্যাটেলিয়ান ।

সীমান্তবাহিনী সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে অবৈধভাবে স্বরূপনগরের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারানি সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল ধৃত বাংলাদেশিরা।সেই সময় বিএসএফের 143 নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে আটক করে এবং পরে স্বরূপনগর থানার(Swarupnagar P.S.) হাতে তুলে দেয় ।পুলিশ সূত্রে জানা যায় তারা বাংলাদেশের সাতক্ষীরা এবং বাগেরহাটের বাসিন্দা। এর আগে বৃহস্পতিবার রাত্রিবেলা ১১ জন বাংলাদেশি ধরা পড়েছিল। গত ৪৮ ঘন্টায় ৫৬ জন বাংলাদেশি আটক হয়। ৪৫ জনকে শনিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।এস আই আর প্রক্রিয়া মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। তার আগে চোরাপথে এদেশে প্রবেশ করা বাংলাদেশিরা ওপার বাংলায় ফিরে যাবার চেষ্টা চালাচ্ছে। কিন্তু সতর্ক রয়েছে সীমান্ত রক্ষী বাহিনী। ফলে ধরা পড়ছে একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী।

এর আগে বাংলাদেশে যাওয়ার আগে স্বরূপনগরের তারালি সীমান্ত(Tarali Border) থেকে তিন শিশু ও চারজন মহিলা সহ মোট ১০ জন বাংলাদেশীকে আটক করে স্বরূপনগর থানার হাতে তুলে দিল বিএসএফের ১৪৩ নাম্বার ব্যাটেলিয়ান এর সীমান্ত কি বাহিনী জানা যায় গতকাল গভীর রাতে এই দশজন অবৈধভাবে স্বরূপনগরের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারা নি সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল সেই সময় বিএসএফের 143 নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে আটক করে এবং পরে স্বরূপনগর থানার হাতে তুলে দেয় পুলিশ সূত্রে জানা যায় তারা বাংলাদেশের সাতক্ষীরা এবং বাগেরহাটের বাসিন্দা

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

ধুতি-পাঞ্জাবিতে বাঙালি সেজে রাষ্ট্রপতির হাত থেকে ‘পদ্মশ্রী’ নিলেন প্রসেনজিৎ

আমলকী না কালো তিল? অকালে চুল পাকা দূর করবে এই ৫ খাবার

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহান আখতারের সঙ্গে বিবাদের জেরে নিষিদ্ধ রণবীর সিং

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘অনুমতি ছাড়াই আমাকে কোলে তুলে নিল’, ভক্তের কাণ্ডে হতবাক অনুষ্কা শঙ্কর

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর