বেহাল রাস্তা, চাঁদা তুলে নিজেরাই রাস্তা সংস্কারে নামলেন সীমান্তের বাসিন্দারা

Share:

 

নিজস্ব প্রতিনিধি বসিরহাট: দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল, পঞ্চায়েত ও বিডিওকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা। অবশেষে চাঁদা তুলে ঝুড়ি, কোদাল ও ইট নিয়ে রাস্তা সংস্কারের কাজে নামলেন সীমান্তের গ্রামবাসীরা। বসিরহাটের স্বরূপনগর ব্লকের(Swarupnagar Block) বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের পবনকাটি গ্রামের ৮৭নং বুথের ঘটনা। এই পবনকাটি গ্রামে একটি ৪৫০ মিটার লম্বা একটি বাইপাস রাস্তা রয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা বেহাল। প্রায় সময়ই ঘটছে দুর্ঘটনা।

বিশেষ করে বর্ষাকালে আরো বেশি করে সমস্যার সম্মুখীন হচ্ছেন সীমান্তের বাসিন্দারা। তাই রাস্তা সংস্কার করতে এবার নিজেরাই উদ্যোগী হলেন তারা। গ্রামবাসী মাহাবুর রহমান সরদার বলেন, “দীর্ঘদিন ধরে রাস্তা ভাঙ্গা অবস্থায় রয়েছে। প্রশাসনকে জানিয়ে কোন ফল হয়নি। পাশাপাশি দুর্ঘটনা বেড়েই চলেছে। তাই বাধ্য হয়ে আজ আমরা নিজেরাই চাঁদা তুলে রাস্তা সংস্কারের কাজ শুরু করলাম।” বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ৮৭ নম্বর বুথের সিপিএমের পঞ্চায়েত সদস্য আলমগীর মন্ডল বলেন, “আমি লিখিত ও মৌখিকভাবে রাস্তাটির দূরবস্থা সম্পর্কে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে জানাই।

এমনকি এক বছর আগে মুখ্যমন্ত্রীর(CM) দপ্তরে ফোন করলে ১২ লক্ষ টাকার অনুদানও মেলে। কিন্তু গ্রুপিং ও রদবদলের জেরে সেই টাকা আটকে যায়। আমি স্থানীয় পঞ্চায়েত প্রধানকে গিয়ে বিষয়টি জানালে তিনি আমাকে জানান রাস্তা সংস্কারের ফান্ডে কোনো টাকা নেই।” বিষয়টি নিয়ে বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন, “ওই রাস্তার কোন সার্ভে হয়নি। আমি পঞ্চায়েত প্রধান হিসেবে ওই রাস্তাটা যাতে সারানো যায় সেই ব্যবস্থা করছি। বিরোধী দলের লোকজনরা আমার বদনাম করতে এসব করছে।”

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের