আবাস যোজনার জন্য কাটমানি নেওয়ার অভিযোগ থানায় জানাতেই টাকা ফেরত পেলেন প্রাপকরা

Share:

নিজস্ব প্রতিনিধি,স্বরূপনগর: আবাস যোজনার জন্য কাট মানি নেওয়ায় থানায় অভিযোগ দায়ের ।তৃণমূলের পঞ্চায়েত সদস্য টাকা ফেরত দিল আবাস প্রাপককে।টাকা নেওয়ার কথা অকপটে স্বীকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও তার স্বামীর।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার স্বরূপনগর ব্লকের(Swarupnagar Block) বাঁকড়া গকুলপুর গ্রাম পঞ্চায়েতের ২২৩ নম্বর বুথের তৃণমূলের পঞ্চায়েত সদস্য অঞ্জলি ঢালী তার স্বামী অর্থাৎ প্রতিনিধি সুশান্ত ঢালী(Susanta Dhali) আবাসের যোজনার ঘর প্রথম কিস্তির টাকা ঢুকবে না এমনটাই যোজনার প্রাপক গৌতম ঘোষকে বলেন। কারণ তাকে ১০ হাজার টাকা করে ঘর-পিছু কাট মানি দিতে হবে।

এই করে ওই বুথে প্রায় ২১ টি ঘরের টাকা বরাদ্দ হয়েছে।বেশ কিছু আবাস যোজনা উপোক্তাদের কাছ থেকে ১০ হাজার আবার কারোর কাছে ৫ হাজার টাকা কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের প্রতিনিধির বিরুদ্ধে। প্রথম কিস্তির টাকা পেলেও দ্বিতীয় কিস্তির টাকা ঢুকছে না তখনই গৌতম ঘোষ ও প্রসেনজিৎ ঘোষ এই দুজন আবার দুজন তারা স্বরূপনগর থানায়(Swarupnagar P.S.) গিয়ে মেম্বারের প্রতিনিধি সুশান্ত ঢালির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করার পর পঞ্চায়েত মেম্বার অঞ্জলি ও তার স্বামী সুশান্ত কাট মানির টাকা ফেরত দিয়ে আসেন ওই উপোক্তাদের কাছে।

এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে স্বরূপনগরের বাকরা গোকুলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। টাকা নেয়ার কথা স্বীকার করেছেন পঞ্চায়েত তৃণমূলের মেম্বারের স্বামী অর্থাৎ প্রতিনিধি সুশান্ত ঢালী ।তিনি বলেন, কয়েকজনের কাছে টাকা নিয়েছি। আমি সেই টাকা ফেরত দিয়ে এসেছি। অকপটে স্বীকার করে নেন। এই নিয়ে ফের আবাস যোজনা ঘর পাইয়ে দেওয়ার নাম করে শাসক দলের নেতাদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ প্রকাশ্যে এল। বারবার বিরোধীরা এই নিয়ে সোচ্চার হয়েছে। আবাস যোজনা প্রকল্পের কাট মানির টাকা ফেরত পেয়ে রীতিমতো ধন্যবাদ দিয়েছে রাজ্য সরকারকে প্রাপকরা।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের