স্বরূপনগরে গো-হত্যা বন্ধ এবং জাতীয় পশু হিসেবে স্বীকৃতির দাবি ইমাম-মোয়াজ্জেনদের

Share:

নিজস্ব প্রতিনিধি ,স্বরূপনগর: একদমই ভিন্ন চিত্র উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর।গো- হত্যা বন্ধ এবং গরুকে জাতীয় পশু হিসেবে স্বীকৃতির দাবিতে সরব ইমাম-মোয়াজ্জেনরা।গরুকে জাতীয় পশু হিসেবে স্বীকৃতির দাবি জানালেন তাঁরা।রীতিমতো স্লোগান দিয়ে তাঁরা সরব হন ব্লক অফিসের ভেতরে।স্বরূপনগর ব্লক অফিসের(Swarupnagar Block Office) ঘটনা । জানা গেছে,স্বরূপনগর ব্লক অফিসে ইমাম ও মোয়াজ্জেনদের(Muezzin) নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করেছিল ব্লক আধিকারিক । সেখানে ইমাম ,মোয়াজ্জেন ছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিক এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ।

গো – হত্যা নিয়ে সরকারি নির্দেশ ইমাম(Imam) মোয়াজ্জেনদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরেন ব্লক আধিকারিক এবং সরকারি আধিকারিকরা । পাশাপাশি সরকারি আইন না মানলে তার আইনত ব্যবস্থা কি হতে পারে সেটাও তাদেরকে বুঝিয়ে দেন।এর পরেই দেখা গেল ইমাম মোয়াজ্জেনরা একত্রিত হয়ে তারা স্লোগান দিতে থাকে যে- গো হত্যা করা যাবে না। গরুকে জাতীয় পশু হিসেবে স্বীকৃতি দিতে হবে, গো হত্যর বিরুদ্ধে তারা , এবং যারা গো হত্যা করবে তাদের বিরুদ্ধে প্রশাসনিক যেমন ব্যবস্থা নেবে প্রশাসন তেমন এর পাশাপাশি তাঁরা এটাও জানান যে ছাগল কুরবানীর সময় ভিডিও ছবি করে রাখতে হবে ।যাতে সেই কুরবানী নিয়ে কোন রকম বিভ্রান্ত কর প্রচার না হয় ।

পাশাপাশি তারা এটাও দাবি করেন যে যারা গরু কিনে ফেলেছে তাদের যেন সরকার কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা করে । বেশ কিছুক্ষণ ধরে এই দাবিতে স্লোগান চলে ব্লক অফিসে। স্বরূপনগর ব্লক ইমাম মোয়াজ্জেম কমিটির সম্পাদক তরিকুল ইসলাম স্পষ্ট জানিয়েছেন এ বছর তারা কোন কারণেই গরুকে কুরবানি দেবেন না। তবে এর পাশাপাশি তাঁদের দাবি, গরুকে যেন কোন কারণে বিদেশে পাচার করা না হয়। ছাগল কুরবানি দেওয়ার সময় যেন সেই দৃশ্য মোবাইলে ভিডিও বন্দি করা হয় সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন মসজিদের ইমামদের। পরিবর্তনের বাংলায় বর্তমান রাজ্য সরকার এবং প্রশাসন নিয়ে নির্দেশ মেনে স্বরূপনগর এবছর গো হত্যা বয়কট করছে বলে দাবি করেছেন তরিকুল ইসলাম।

গাড়ির উপরে গাড়ি, গুরুগ্রামের রাস্তায় অভিনব ‘ডাবল ডেকার’ দেখে থ বাসিন্দারা

‘‌ব্যারাকপুরে বিজেপি কর্মীদের গায়ে হাত তুললে দেখে নেব’‌, কড়া হুঁশিয়ারি কৌস্তভের

গেট বসিয়ে তোলা আদায়! কোন্নগরে বুলডোজার চালিয়ে ভাঙল টোল অফিস

শ্যামনগরে তাজা বোমা, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড, ব্যাপক আতঙ্ক এলাকায়

জ্বর, পেটে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি দর্শনা, এখন কেমন আছেন নায়িকা?

নিখুঁত হওয়া চাই, কুরবানির আগে ডেন্টাল কেয়ারে গিয়ে দাঁত তোলা হল ছাগলের

স্মিতার মৃত্যুর পর রেখার প্রেমে পড়েছিলেন রাজ বব্বর? মুখ খুললেন অভিনেতার ছেলে আর্য

বাংলাদেশে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ১০ দিনের মধ্যে ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

স্বরূপনগরে গো-হত্যা বন্ধ এবং জাতীয় পশু হিসেবে স্বীকৃতির দাবি ইমাম-মোয়াজ্জেনদের

মালদহে বাঁশহাট ঘাটে স্নান করতে নেমে নিখোঁজ ২ নাবালকের দেহ উদ্ধার

হালিশহরের পর ভাটপাড়া পুরসভা, একযোগে পদত্যাগ করলেন ২৯ জন কাউন্সিলর