অতিরিক্ত বৃষ্টি এবং নিম্নচাপের জেরে জলমগ্ন গ্রাম ,বন্ধ স্কুল

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকে পাতুয়া লস্করপোতা গ্রামে(Laskarpota Village) জলমগ্ন।গ্রামে কোথাও হাঁটু সমান আবার কোথাও কোমর সমান জল।জলমগ্ন গোটা এলাকা।সমস্যায় পড়তে হয় গ্রামবাসী থেকে শুরু করে নিত্যুযাত্রীদের।এলাকাবাসীদের দাবি প্রতিবছর এই সমস্যার সম্মুখীন হতে হয়।গ্রামে কেউ অসুস্থ হয়ে গেলে হাসপাতালে নিয়ে যেতে গেলে চরম দুর্ভোগে পড়তে হয়।এই গ্রামে লস্কর পোতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে।

স্কুলের ভিতরে জল থাকার কারণে স্কুল কর্তৃপক্ষ স্কুলে ছুটি ঘোষণা করেছে।ছাত্রছাত্রীরা স্কুলে আসতে পারছেনা।স্থানীয় বাসিন্দাদের দাবি,স্কুলের ভিতরে জল জমে যাওয়ায় ছাত্র-ছাত্রীরা স্কুলে যেতে পারে না।যার কারণে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে এই গ্রামের উপর দিয়ে হাইস্কুলে যাওয়া ছাত্র ছাত্রীরা জল ঠেলে যেতে হচ্ছে। কবে এই যন্ত্রণা থেকে মুক্তি পবে গ্রামের মানুষেরা সেদিকে তাকিয়ে সাধারণ মানুষ। ভোট আছে ভোট যায়, নেতাদের প্রতিশ্রুতি থেকে যায়।

আর বাস্তবে রূপ নেয় না। প্রতিবছর পরেই ওই গ্রামের মানুষজন আশায় বুক বাধে এবারের শীতে ওই এলাকায় উন্নয়নের কাজ হবে। কিন্তু চেহারা বদলাইনি আজ অবধি। গ্রামবাসীরা মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে “আমার পাড়ার আমার সমাধান” কর্মসূচি নিয়েছেন তাতে হয়তো এবার তাদের গ্রামে দীর্ঘদিন এই জল যন্ত্রণা মুক্ত হবে।এদিকে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় পড়ুয়াদের পড়াশোনা লাঠে উঠেছে। বর্ষা মিটলে দুর্গাপুজো। আবার দীর্ঘদিন স্কুল বন্ধ থাকবে। ফলে নির্দিষ্ট সময় সিলেবাস শেষ করে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে ওই স্কুলের শিক্ষকদের চিন্তার ভাঁজ পড়েছে কপালে। গোটা গ্রাম জুড়ে এই জলবন্দী পরিস্থিতিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। নানা ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। ফসলের ক্ষতি ও হচ্ছে।

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির