স্বরূপনগরের অপহৃত ছাত্রীকে টানা ৯দিন পর মুর্শিদাবাদ থেকে উদ্ধার করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট ও বাদুড়িয়া: টানা ৯ দিন নিখোঁজ থাকার পর নাবালিকা ছাত্রীকে বাবা- মার হাতে ফিরিয়ে দিল পুলিশ।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের বছর ১৬’ র ছাত্রী চলতি মাসের ২’রা নভেম্বর এলাকা থেকে নিখোঁজ হয়ে যায়। ওই ছাত্রীর তারপর খোঁজ পাওয়া যায় না ।ছাত্রীর বাবা ও মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে স্বরূপনগর থানার পুলিশ। থানার আধিকারিক অরিন্দম হালদারের নির্দেশে স্পেশাল পুলিশ টিম তদন্তে নামে।তারপর ওই ছাত্রীর মোবাইল ফোন টাওয়ার লোকেশন(Tower Location) পুলিশ আড়ি পেতে দেখে মুর্শিদাবাদের বড়াঞা থানা এলাকায় ওই ছাত্রীর মোবাইল লোকেশন দেখাচ্ছে। এরপর স্বরূপনগর থানার(Swarupnagar P.S.) পুলিশ রবিবার রাত্রিবেলা বড়ঞা থানা পুলিশ আধিকারিকদের সঙ্গে গিয়ে সোমবার ভোররাতে ওই ছাত্রীকে উদ্ধার করে ।

স্বরূপনগর থানার পুলিশ সোমবার বসিরহাট হাসপাতালে(Bashirhat Hospital) মেডিকেল পরীক্ষা করার পর বসিরহাট মহাকুমা আদালতে নিখোঁজ ছাত্রীকে পেশ করে বিচারকের কাছে গোপন জবানবন্দি দেওয়ায় পুলিশ।প্রশ্ন হচ্ছে, ৯’ দিন কোথায় ছিল সে? কিভাবে ছিল? এর পিছনে কোন অভিসন্ধি ছিল কিনা বা পাচার চক্র ছিল কিনা সেটাও খতিয়ে দেখছে স্বরূপনগর থানার পুলিশ। অন্যদিকে,পুলিশের বড়োসড়ো সাফল্য । ইলেকট্রিক সারঞ্জামের দোকানে চুরির ঘটনায় ধৃত ১। চব্বিশ ঘন্টার মধ্যেই চুরি যাওয়া মাল উদ্ধার করল বাদুড়িয়া থানার(Baduria P.S.) পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৮ নভেম্বর উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া থানার ঢালিপাড়া মোড়ে সরিফুল ইসলামের ইলেকট্রিক সরঞ্জামের দোকানে একটি চুরির ঘটনা ঘটে। ওইদিন এই বিষয়ে বাদুড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই দোকানের মালিক। অভিযোগ পাওয়ার পরেই পুলিশ তদন্তে নেমে ওইদিন রাতেই বাদুড়িয়ার আড়বেলিয়া মোড় থেকে সান্টু মন্ডল নামে এক যুবককে গ্রেফতার করে। তাকে জেরা করেই চুরি যাওয়া সামগ্রীর সবটাই উদ্ধার করে। ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাকে তিনদিনের পুলিশের হেপাজতের নির্দেশ দেন। এই ঘটনায় আর কেউ যুক্ত আছে কিনা সে বিষয়ে তদন্ত করছে বাদুড়িয়া থানার পুলিশ।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের