স্বরূপনগরে নদীতে নৌকায় চেপে তৃণমূল প্রার্থীর প্রচার

Share:

নিজস্ব প্রতিনিধি ,স্বরূপনগর: নদীতে নৌকায় করে প্রচারে বেরোন তৃণমূল প্রার্থী। উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগরের তৃণমূল প্রার্থী বিনা মণ্ডল রবিবার সকাল থেকে স্বরূপনগরের ইছামতি নদীতে নৌকায় করে কর্মী – সমর্থকদের নিয়ে প্রচারে বেরোলেন । নদীর ধারে সাধারণ মানুষ থেকে শুরু করে মৎস্যজীবী(Fisherman) প্রতিটা মানুষের সঙ্গে তিনি দেখা করলেন এবং ভোটের প্রচার সারলেন ।রাজ্যের বিভিন্ন জায়গায় যখন হুড খোলা জিপে কিংবা রান্নাঘরে গিয়ে রান্না করা, সেলুনে ঢুকে দাড়ি কমানো অথবা বাসন মেজে দেওয়ার মতন প্রচার করছেন বিভিন্ন প্রার্থীরা তখন দেখা গেল ভিন্ন চিত্র স্বরূপনগরে(Swarupnagar) ।

শুধু গ্রামে ঘুরে নয়, স্বরূপ নগরের তৃণমূল প্রার্থী বিনা মণ্ডল প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য তিনি নৌকায় করে ইছামতী নদী বক্ষে প্রচারে বেরোলেন । যারা ভোর হতেই নদীতে মাছ ধরতে নামে বা নদীর ধারে বসবাস করে তাদের কাছে পৌঁছে গেলেন তিনি নৌকা নিয়ে।তার লক্ষ্য প্রতিটি মানুষের কাছে পনেরো বছরের যে উন্নয়নের খতিয়ান সেটা তুলে ধরা এবং তৃণমূলকে সমর্থনে ভোট চাওয়া । প্রার্থী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, এবছরের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাই তিনি প্রতিটি মৎস্যজীবী পরিবারের কাছে আবেদন জানাতে এসেছেন। জলে যাদের জীবন কাটে সেই পরিবারের সদস্যদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) একাধিক প্রকল্প গ্রহণ করেছেন তাদের সমবায় থেকে ঋণ নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। তাই আগামী দিন চতুর্থ বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কে মুখ্যমন্ত্রী করতে তাদের সমর্থন যে কতটা প্রয়োজন সেই কথা বোঝাতেই তিনি নৌকায় চেপে মৎস্যজীবীদের দরজায় দরজায় ঘুরছেন।

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক